এক্সপ্লোর

ক্রীড়াসূচীতে ভারত সুবিধা পাচ্ছে, ম্যাচের আগে অভিযোগ পাক অধিনায়কের

দুবাই: শুনলে আশ্চর্য লাগতেই পারে। ভারত নয়, এশিয়া কাপের ক্রীড়াসূচী নিয়ে ক্ষোভ প্রকাশ করল পাকিস্তান। গ্রুপ এ-তে ভারত-পাকিস্তান মহারণের আগে ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তাঁর বক্তব্য, এশিয়া কাপে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইতে। আর অন্য সব দলগুলিকে দেড় ঘন্টার পথ পেরিয়ে দুবাই থেকে আবু ধাবিতে আসতে হচ্ছে। এতে ভারতই সুবিধা পাচ্ছে বলে দাবি করেছেন তিনি। অথচ ক্রীড়াসূচী নিয়ে ভারতের অভিযোগ জানানোর সঙ্গত কারণ ছিল। কারণ, এই প্রচণ্ড গরমে ভারতকে পরপর দুদিন দুটি ম্যাচ খেলতে হচ্ছে। গতকাল ছিল হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ। আজ আবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে রোহিত শর্মার দল। কিন্তু বাস্তবে ম্যাচের স্থান নিয়ে অসন্তোষের সুর শোনা গেল পাক অধিনায়কের গলায়। তিনি বলেছেন, ক্রীড়াসূচিটা দেখুন। ভারত যদি গ্রুপের ম্যাচ হেরে যায়, তাহলেও ওরা দুবাইতেই খেলবে। এখানে যাতায়াতটা একটা বড় বিষয়। দেড় ঘন্টার যাত্রা করে যদি একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে নামতে হয়, তা খুবই চ্যালেঞ্জিং। গ্রুপ এ-র দ্বিতীয় স্থানাধিকারী দলের সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচ খেলার কথা ছিল আবু ধাবিতে। ভারতের পর পর দুদিন খেলতে নামার কথা বিবেচনা করেই সম্ভবত একেবারে শেষ মুহুর্তে এর পরিবর্তন করা হয়েছে। সরফরাজের দাবি, এতে ভারত সুবিধা পাবে। তিনি বলেছেন, নিয়মটা সব দলের জন্য একই হওয়া উচিত, সে ভারত বা পাকিস্তান- যে দলই হোক না কেন। আমি জানি না, এক্ষেত্রে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কী ভেবেছে। পিসিবি নিশ্চয় বিষয়টি নিয়ে কথা বলবে। জানা গেছে, এর পিছনে ব্যবসায়িক কারণটা বেশি কাজ করেছে।টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই মনে করছে, দুবাইয়ের স্টেডিয়াম যেহেতু আবু ধাবির থেকে বড়, তাই এখানে টিকিট বিক্রি বেশি হবে। মাঠ ভরে যাবে আর সংগঠক হিসেবে ভারতীয় বোর্ডের লাভও হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক আধিকারিক বলেছেন, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক খেলা দেখতে পারেন। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এর থেকে ৫ হাজার কম দর্শক আসন রয়েছে। ভারত বনাম পাকিস্তান বা ভারত বনাম বাংলাদেশ ম্যাচে স্টেডিয়াম ভরা থাকবে। কাজেই যে স্টেডিয়ামে বেশি দর্শক হয়, সেই স্টেডিয়ামের ম্যাচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
IND vs ENG T20 Live: বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
FIFA World Cup 2026: এক ভুলেই বদলে গেল ম্যাচ, তরুণ লামেন্সের পাশে দাঁড়িয়ে কোচের সিদ্ধান্ত নিয়ে কী বললেন কোর্তুয়া?
এক ভুলেই বদলে গেল ম্যাচ, তরুণ লামেন্সের পাশে দাঁড়িয়ে কোচের সিদ্ধান্ত নিয়ে কী বললেন কোর্তুয়া?
FIFA World Cup 2026: দেশের ইতিহাসের সবথেকে বড় ম্যাচের আগেই বিপত্তি, শেষ আটের লড়াইপূর্বে বড় সিদ্ধান্ত নিল নরওয়ে
দেশের ইতিহাসের সবথেকে বড় ম্যাচের আগেই বিপত্তি, শেষ আটের লড়াইপূর্বে বড় সিদ্ধান্ত নিল নরওয়ে

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget