এক্সপ্লোর

মনোমালিন্যের অবসান, ছবি পোস্ট করে কাম্বলিকে ‘চিরদিনের বন্ধু’ বললেন সচিন

মুম্বই: ফের একসঙ্গে সচিন ও কাম্বলি। বন্ধুত্বের সাময়িক বিচ্ছেদের অবসান।  অভিমানের পর্ব শেষ। দুই মাসের ব্যবধানে দুই বন্ধুই তাঁদের ইন্সটাগ্রামে পেজে দুজনের ছবি পোস্ট করলেন। প্রথম ছবিটি পোস্ট করেছিলেন কাম্বলি। এরপর সচিন। কাম্বলির সঙ্গে তোলা ছবি পোস্ট করে সচিন লিখেছেন, ‘ক্রিকেটের কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছি, তার মধ্যে একটা হল চিরদিনের বন্ধু। ওর সঙ্গে মাঠে ও মাঠের বাইরে একটা মুহূর্তও বাজে কাটেনি’।

One of the most amazing things Cricket gave me is friends for life. In this company, there’s never a dull moment both on and off the field😊

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

এর থেকে মনে করা হচ্ছে যে, মনোমালিন্যের সময়টা পিছনে ফেলে এসেছেন সচিন-কাম্বলি দুজনেই। ছবিতে দেখা গিয়েছে প্রাক্তন পেসার অজিত আগরকরকেও। সময়টা ১৯৮৮-র ফেব্রুয়ারি। আন্তর্বিদ্যালয় হ্যারিস শিল্ড টুর্নামেন্টের সেমিফাইনালে ৬৬৪ রানের পার্টনারশিপ গড়ে ক্রিকেট মহলকে চমকে দিয়েছিল মুম্বইয়ের দুই কিশোর স্কুল ছাত্র। পরে দুই কিশোরই ভারতীয় ক্রিকেট দলের স্তম্ভ হয়ে উঠেছিলেন। তাঁরা সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি।কিন্তু সচিন যেভাবে ধারাবাহিকতা দেখিয়ে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন, তেমনটা পারেননি কাম্বলি। জাতীয় দল থেকে বাদ পড়েন কাম্বলি। তখন খ্যাতির তুঙ্গে সচিন। একটা সময় কাম্বলি ও সচিনের স্কুলজীবনের সেই বন্ধুত্বে ছেদ পড়ে। আট বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কাম্বলি সরাসরি সচিনের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, খারাপ সময়ে সচিন তাঁর পাশে দাঁড়াননি। কাম্বলির এই অভিযোগে ক্ষুব্ধ  সচিন তাঁর সহপাঠীকে ওয়াংখেড়েতে ২০১৩-তে নিজের বিদায়ী ম্যাচেও ডাকেননি। বিদায়ী বক্তৃতায় কাম্বলির নাম পর্যন্ত উল্লেখ করেননি মাস্টার ব্লাস্টার। গত মাসে একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে কাম্বলি ও সচিনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এর আগেও কাম্বলি দুজনের একটা পুরানো ছবি পোস্ট করেছিলেন।  

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget