এক্সপ্লোর

Sachin Tendulkar: পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সচিনের

Sachin Tendulkar Debut: কিন্তু এরপরের ২৪ বছর ক্রমেই ক্রিকেটের মাস্টার হয়ে উঠেছেন তিনি। বিশ্বের একমাত্র ব্যাটার যাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি। তিনি মাস্টার ব্লাস্টার।

মুম্বই: সালটা ১৯৮৯। মাত্র ১৬ বছর বয়সে একটি ছেলে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে পড়েছিলেন ব্য়াট হাতে। উল্টোদিকে তখন পাকিস্তানের (Pakistan Cricket Team) পেস বোলিংয়ের ত্রাস ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিসরা। সেই ইনিংসে মাত্র ১৫ রান করেই আউট হতে হয়েছিল। কিন্তু এরপরের ২৪ বছর ক্রমেই ক্রিকেটের মাস্টার হয়ে উঠেছেন তিনি। বিশ্বের একমাত্র ব্যাটার যাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি। তিনি মাস্টার ব্লাস্টার। তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি কিংবদন্তি। আর এই কিংবদন্তি ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আজকের দিনেই। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

'গড অফ ক্রিকেট' নামে পরিচিত বিশ্ব ক্রিকেটে সচিন তেন্ডুলকর। এই খেলার অন্যতম সেরার সেরা তিনি। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের সময় টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬৬৪টি ম্যাচ খেলে ৩৪,৩৫৭ রান করেছেন সচিন। মোট ৪৮.৫২ গড়ে। ১০০ সেঞ্চুরির পাশাপাশি ১৬৪টি অর্ধশতরানও হাঁকিয়েছেন।

শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়। আইপিএলেও সাতটি মরসুম খেলেছেন সচিন। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০০৮-২০১৩ পর্যন্ত খেলেছেন মাস্টার ব্লাস্টার। ৭৮ ম্যাচে ২৩৩৪ রান করেছেন। ৩৪.৮৪ গড়ে ব্য়াটিং করেছেন সচিন আইপিএলের মঞ্চে।

বুধবার, ১৫ নভেম্বর ওয়াংখেড়েতে হাজির ডেভিড বেকহ্যাম (David Beckham)। আজই মায়ানগরীতে বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনালে ভারত এবং নিউজ়িল্যান্ড (IND vs NZ) একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ দেখতে আসার কথা ছিল বেকহ্যামের। তিনি শুধু ম্যাচ দেখতেই এলেন না, মাঠেও নামলেন। ক্রিকেটারদের সঙ্গেও দেখা করলেন। 

ম্যাচ দেখতে বেকহ্যামের সঙ্গে আরও একগুচ্ছ তারকাদের আসার কথা। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকরও। বেকহ্যামের সঙ্গে তেন্ডুলকর দেখা করেন এবং দুইজনকে বেশ খানিকটা সময় একসঙ্গে কথাও বলতে দেখা যায়। শুধু তাই নয় বেকহ্যাম ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেন, হাত মেলান। এমনকী বিরাট ফুটবলের পাসও বাড়ান। ম্যাচের আগে অনুশীলনে ভারতীয় দলের তারকাদের প্রায়শই ফুটবল খেলতে দেখা যায়। এদিনও তাঁর অন্যথা হয়নি। বেকহ্যামকে সামনে তাঁর দিকে বল ঠেলে দেন কোহলি। বেকহ্যামও বল পায়ে পেয়ে কোহলির দিকে পাস বাড়ান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget