এক্সপ্লোর

ব্যাটিং টেকনিকে তাঁর দেখা শ্রেষ্ঠ সচিন, ক্রিকেটের তিন ফর্ম্যাটে সেরা বিরাট, জানালেন ক্লার্ক

দক্ষিণ আফ্রিকার তারকা এ বি ডিভিলিয়ার্সকে ফের মাঠে দেখতে চান ক্লার্ক।

সিডনি: ব্যাটিং টেকনিকের দিক থেকে সেরা সচিন তেন্ডুলকর। আর বিরাট কোহলি ক্রিকেটের তিন ফর্ম্যাটে বর্তমানে বিশ্বসেরা। এমনই মত মাইকেল ক্লার্কের। তাঁর দেখা সেরা সাত ব্যাটসম্যানের তালিকা তৈরি করেছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। তালিকায় তিনি তাঁদেরই রেখেছেন, যাঁদের সঙ্গে বা বিরুদ্ধে তিনি খেলেছেন। সেই তালিকায় সচিন-কোহলির পাশাপাশি আছেন ব্রায়ান লারা, রিকি পন্টিং, জাক কালিস, এ বি ডিভিলিয়ার্স এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা। তবে ক্লার্ক তাঁর তালিকায় রাখেননি স্টিভ স্মিথকে। কিংবদন্তি সচিনের টেকনিক মুগ্ধ করেছে তাঁকে। ‘মাস্টার ব্লাস্টার’কে ফেরানো সব থেকে কঠিন বলে মনে হয়েছে ক্লার্কের। টেকনিক্যালি সচিনের কোনও দুর্বলতা ছিল বলে মনে করেন না প্রাক্তন অজি অধিনায়ক। বলেছেন, ‘সচিন কখন ভুল করবে সেই অপেক্ষাতেই থাকতে হত সবাইকে।’ ব্রায়ান লারা প্রসঙ্গে ক্লার্ক বলছেন, ‘লারার পরিসংখ্যান এবং গড় হয়তো খুব একটা বেশি নয়। কিন্তু স্পিনার বা ফাস্টবোলারকে ও যেভাবে খেলত, তা দেখে মুগ্ধ হতে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রাধান্য নিয়ে ব্যাট করেছে লারা।’ ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে ক্লার্কের ব্যাখ্যা, ‘ওয়ানডে ও টি টোয়েন্টিতে কোহলির রেকর্ড অসাধারণ। টেস্ট ক্রিকেটে প্রাধান্য নিয়ে খেলে। কোহলি আর সচিনের মধ্যে একটা ব্যাপারে দারুণ মিল। ওরা দু’জনেই সেঞ্চুরিকে আরও বড় সেঞ্চুরিতে পরিণত করতে দক্ষ।’ দক্ষিণ আফ্রিকার তারকা এ বি ডিভিলিয়ার্সকে ফের মাঠে দেখতে চান ক্লার্ক। বলছেন, ‘যে কোনও পোজিশনে ব্যাট করতে পারে এ বি। মাঠের যে কোনও প্রান্তে শট মারতে পারে।’ জাক কালিস সম্পর্কে ক্লার্কের উপলব্ধি, ‘সেরা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বোলিং শক্তির বিরুদ্ধে যে ভাবে রান করেছে কালিস, তা এক কথায় অসাধারণ।’ তাঁর দেশের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং প্রসঙ্গে ক্লার্ক বলেছেন, ‘ম্যাথু হেডেন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম গিলক্রিস্টের মতো দুর্দান্ত ব্যাটসম্যানদের সঙ্গে খেলেছি। কিন্তু রিকি যে সময়ে খেলেছে, তখন প্রতিটি দলেই দু-তিন জন দুর্দান্ত বোলার ছিল। রিকি ওদের বিরুদ্ধে প্রাধান্য নিয়েই খেলেছে।’ ক্লার্ক যোগ করেছেন, ‘‘আমার মতে ব্যাটিং অর্ডারের তিন নম্বর খুব কঠিন পোজিশন। ওই জায়গায় নেমে বিশ্বকাপে টানা তিনটি সেঞ্চুরি করেছিল কুমার সঙ্গকারা। বিশ্ব ক্রিকেটের নিপাট একজন ভাল মানুষ সঙ্গা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget