এক্সপ্লোর

৩৯ তম জন্মদিনে সহবাগকে ‘উল্টো’ শুভেচ্ছা সচিনের

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মাঠের বাইরেও তিনি বিধ্বংসী মেজাজে। তিনি ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার তাঁর বিভিন্ন মন্তব্য অনেক সময়ই শোরগোল ফেলেছে। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ব্যতিক্রমী কিছু মন্তব্যের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন। আজ নজফগড়ের নবাবের ৩৯ তম জন্মদিন। দেশের ক্রিকেট মহল ও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন বীরুকে। তালিকায় রয়েছেন ক্রিকেটে ১০০ টি সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকরও। সচিনের এই বার্তাটাও যথেষ্ট ব্যতিক্রমী। একেবার সহবাগোচিত ঢঙে এক সময়ের ওপেনিং জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন। দুজনের ওপেনিং জুটি একটা সময় ক্রিকেট বিশ্বে সমীহ আদায় করে নিয়েছিল। বিশেষ করে ২০০৩-এর বিশ্বকাপে এবং তার আগে এই জুটি কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। সচিন তাঁর বার্তাটতে অক্ষরগুলো উল্টোভাবে সাজিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বীরু! নতুন বছরটা দারুন হোক।মাঠে যা বলেছি, সব সময়ই ঠিক তার উল্টো করেছ। সেজন্য আমি এভাবেই লিখলাম’। বিসিসিআই-এর শুভেচ্ছা বার্তা বলা হয়েছে, টেস্টে ওপেনিংয়ের নয়া সংজ্ঞা তৈরি করেছিলেন সহবাগ।   আসলে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দৌলতে বিশ্ব ক্রিকেটের বিপজ্জনক ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন বীরু। যে কোনও ফর্ম্যাটেই বিপক্ষের বোলারদের ত্রাস ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে। এখনও পর্যন্ত মাত্র চারজনের এই কৃতিত্ব রয়েছে। বীরু ছাড়া বাকি তিনজন হলেন, স্যর ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা ও ক্রিস গেইল। একদিনের ক্রিকেটে রয়েছে ডাবল সেঞ্চুরিও। সচিনের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Final Live: একের পর এক পড়ছে উইকেট, বোর্ডে উঠেনি তেমন রানও, ফাইনালে আরসিবির দুরন্ত বোলিংয়ে চাপে গুজরাত
একের পর এক পড়ছে উইকেট, বোর্ডে উঠেনি তেমন রানও, ফাইনালে আরসিবির দুরন্ত বোলিংয়ে চাপে গুজরাত
IPL 2026: বদলে যেতে পারে আইপিএলের খোলনলচে, অভিনব প্রস্তাব দিলেন সচিন, মানবে ভারতীয় বোর্ড?
বদলে যেতে পারে আইপিএলের খোলনলচে, অভিনব প্রস্তাব দিলেন সচিন, মানবে ভারতীয় বোর্ড?
Harmanpreet Kaur: লর্ডসের ব্য়ালকনিতে ট্রফি হাতে তুলব, এটা স্বপ্নপূরণ হওয়ার মত হবে: হরমনপ্রীত
লর্ডসের ব্য়ালকনিতে ট্রফি হাতে তুলব, এটা স্বপ্নপূরণ হওয়ার মত হবে: হরমনপ্রীত
Bengal Cricket: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget