এক্সপ্লোর

SAFF U17 Championships: নেপালকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন ভারতের জুনিয়ররা

Indian Football Team: নেপালকে ৪-০ গোলে চুরমার করে অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা।

নয়াদিল্লি: নেপালকে ৪-০ গোলে চুরমার করে অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা। ফাইনালে প্রতিবেশী দেশ নেপালকে কার্যত দাঁড়াতেই দেয়নি ভারত। নেপালকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব ১৭ সাফ কাপে চ্যাম্পিয়ন হল ভারত।

সাফ (SAFF) চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে দেশের ছোটরা। চারটি গোল করে ববি সিংহ, কোরোউ সিংহ, ভানলালপেকা গুইতে এবং আমন। গ্রুপ লিগে এই নেপালের কাছে ভারত ৩-১ গোলে হেরেছিল। ফাইনালে তারই বদলা ববি, আমনদের। কলম্বোর রেস কোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০ জনের নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেছে ভারতীয় ফুটবলের (Indian Football) ভবিষ্যৎ প্রজন্ম।

শুরু থেকে দু-দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে ভারতীয় ফুটবলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় নেয়নি। ম্যাচের ১৮ মিনিটে ভারতকে এগিয়ে দেয় ববি সিংহ। রিকি মিতেইয়ের পাস ভানলালপেকা গুইতের দিকে বাড়ায়। ভানলালপেকা বল বাড়িয়ে দেয় আনমার্কড ববি সিংহের দিকে। ভারতকে ১-০ এগিয়ে দিতে ভুল করেনি ববি।

ভানলালপেকা গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেছে। কোরোউয়ের গোলের পাস বাড়ায় সেই। ভারত ২-০ এগিয়ে যাওয়ার পরই বাড়তি তাগিদ দেখা যায় নেপালের মধ্যে। আক্রমণের ধার বাড়ায় তারা। যদিও সেই আক্রমণ ভারতের মাঝমাঠেই আটকে যায়। বাড়তি তাগিদের চেষ্টায় বিপদ বাড়ে। নেপাল অধিনায়ক প্রশান্ত লক্ষম ভারতের ড্য়ানি লাইশারামকে ইচ্ছাকৃত কনুই মেরে লাল কার্ড দেখে। মাত্র ৩৯ মিনিটে ১০ জনে খেলতে বাধ্য হয় নেপাল। ২-০ গোলে এগিয়ে থাকা ভারতের কাজ আরও সহজ হয়। শেষ অবধি ৪-০ ব্যবধানে জয় আসে।

ছোটদের বড় জয়ে উচ্ছ্বসিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে। শুভেচ্ছা জানিয়ে তিনি ট্যুইট করেছেন, 'ছেলেদের জন্য গর্বিত। ইয়ুথ ডেভেলপমেন্টের দিকে আমাদের বাড়তি নজর রয়েছে। এই জয় আমাদের বিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। আমি নিশ্চিত, এরকম বহু জয় আসবে'। এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ লিখেছেন, 'ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ভালো দিকেই এগোচ্ছে'।

আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget