এক্সপ্লোর

ভাগ্নের জন্য গর্বিত কিন্তু বিরাটের হাতেই কাপ দেখতে চান পাক ক্যাপ্টেনের মামা

নয়াদিল্লি: পাক ক্রিকেট টিমের অধিনায়ক সরফরাজ আহমেদের মামা ভারতের মানুষ। মেহবুব হাসান নামে ওই ভদ্রলোক উত্তরপ্রদেশের এটাওয়ার সরকার পরিচালিত কৃষি ইঞ্জিনিয়ারিং কলেজের হেড ক্লার্ক। ভাগ্নের সঙ্গে ফোনে মামুর নিয়মিত কথাবার্তা হয়। ৫২ বছরের মেহবুব ভারতে থাকলেও তাঁর দিদি ও সরফরাজের মা আকিলা বানুর পরিবার পাকিস্তানের বাসিন্দা। তবে সরফরাজ ও তাঁর দাদা সফিকের সঙ্গে মামার সম্পর্ক অত্যন্ত মধুর। মেহবুব ও তাঁর পরিবার স্বাভাবিকভাবেই ভারতের সমর্থক, তাই সরফরাজ ফোনে মামার পিছনে লাগতে ছাড়েন না। মেহবুব বলেন, ভারত সব সময় পাকিস্তানকে হারাবে আর প্রতিবার সরফরাজ বলেন, ইস বার তো জরুর হারেঙ্গে আপ লোগ। কিন্তু তা আর হয় না। কলেজের স্টাফ কোয়ার্টারেই সপরিবারে থাকেন মেহবুব। ছেলে সলমন কলেজে পড়েন। সলমনের ফোন দাদা সরফরাজের সঙ্গে ছবিতে ভর্তি হলেও তাঁর প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিংহ ধোনি। মেহবুবের মনে পড়ে ১৯৯১-এ তাঁর বিয়েতে বাবা মায়ের সঙ্গে ভারতে এসেছিলেন সরফরাজ। তখন তিনি ভীষণ দুষ্টু ছিলেন। সেদিনের সেই দুরন্ত বাচ্চা কখন কীভাবে প্রতিবেশী দেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়ে গেল ভাবতে মেহবুবের অবাক লাগে। তিনি জানিয়েছেন, এই জায়গায় পৌঁছতে সরফরাজ কঠোর পরিশ্রম করেছেন, তিনি অত্যন্ত নম্র ও বাধ্য। ২০১৫-য় সরফরাজের বিয়েতে করাচি যান তাঁরা। তখন পাক টিমের সব ক্রিকেটারের সঙ্গে ভাগ্নে মামুর আলাপ করিয়ে দেন। গতবার যখন টি টুয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তানি টিম ভারতে আসে, তখন মোহালিতে ম্যাচের আগে সরফরাজের সঙ্গে দেখা করেন তাঁরা। সে কথা মামার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।

সেরা শিরোনাম

India Vs Pakistan: সোনার লড়াইয়ে ভারতের সামনে পাকিস্তান, সেমিতে ১২৪ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলেন বৈভব-শ্রেয়সরা
সোনার লড়াইয়ে ভারতের সামনে পাকিস্তান, সেমিতে ১২৪ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলেন বৈভব-শ্রেয়সরা
Asian Games 2026: আইচি-নাগোয়া এশিয়ান গেমস সেলিংয়ে প্রথম মেডেল ভারতের, ব্রোঞ্জ এল স্কোয়াশেও
আইচি-নাগোয়া এশিয়ান গেমস সেলিংয়ে প্রথম মেডেল ভারতের, ব্রোঞ্জ এল স্কোয়াশেও
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Cristiano Ronaldo: কোচের সঙ্গে তুঙ্গে বিবাদ, ছাড়লেন পর্তুগাল শিবির, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো?
কোচের সঙ্গে তুঙ্গে বিবাদ, ছাড়লেন পর্তুগাল শিবির, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো?

ভিডিও

Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget