এক্সপ্লোর

Mohun Bagan SG: অ্যাটাকিং মিডিও হিসাবে খেলাবে জেনেই মোহনবাগানে সই, জানালেন সাহাল

Sahal Abdul Samad: দিন দশেক আগে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা অ্যাটাকিং মিডফিল্ডার কেরল ব্লাস্টার্সের সাহাল আব্দুল সামাদকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি ও এক ফুটবলারের পরিবর্তে সই করায় সবুজ-মেরুন বাহিনি।

কলকাতা: জাতীয় দলের হয়ে বারবার আক্রমণে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। এবারের আইএসএলে নতুন চ্যালেঞ্জ। নতুন দল। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তাঁকে খেলাবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), এই পরিকল্পনার কথা জেনেই সবুজ-মেরুন শিবিরে সই করেছেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। বিশ্বাস করেন, এই সিদ্ধান্ত তাঁর ফুটবলে আরও উন্নতি আনবে।

দিন দশেক আগে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা অ্যাটাকিং মিডফিল্ডার কেরল ব্লাস্টার্সের সাহাল আব্দুল সামাদকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি ও এক ফুটবলারের পরিবর্তে সই করায় সবুজ-মেরুন বাহিনি। গত মরশুমে আইএসএলে তিনি কুড়িটি ম্যাচ খেলে তিনটি গোল করেন ও দু’টি গোলে সহায়তা দেন। এছাড়াও সুপার কাপে তিনটি ম্যাচে একটি গোলে সহায়তা ছিল তাঁর। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল কাপে মঙ্গোলিয়ার বিরুদ্ধে একটি গোল করেন তিনি। তবে গোল করার চেয়ে গোলের সুযোগ তৈরিতে তিনি বেশি পারদর্শী।

আসন্ন মরশুমে যে দল গড়েছে মোহনবাগান এসজি, তাতে একাধিক বিশেষজ্ঞ স্ট্রাইকার রয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে কাতারে গত বিশ্বকাপের আসরে মাঠে নামা সেন্টার ফরোয়ার্ড জেসন কামিংস ও আলবানিয়ার জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬-য় খেলা সেন্টার ফরওয়ার্ড আরমান্দো সাদিকু রয়েছেন হুয়ান ফেরান্দোর দলে। তাঁদের গোলের বল সাপ্লাই করার জন্য হুগো বুমৌস, দিমিত্রিয়স পেট্রাটসের মতো দুর্দান্ত অ্যাটাকিং মিডফিল্ডারও রয়েছেন সবুজ-মেরুন শিবিরে। তাঁদের সঙ্গে সাহাল যোগ দিলে দলের আক্রমণ বিভাগ বেশ শক্তিশালী হয়ে উঠবে, এমনই ধারণা থেকে তাঁকে নেওয়া হয়েছে।

তারকা মিডফিল্ডার বলেছেন, "অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেই আমি সবচেয়ে স্বচ্ছন্দ। কারণ, এই পজিশনেই আমি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারি। বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলার সময় আমি প্রথমেই জেনে নিই, আমাকে তারা কোন জায়গায় খেলাতে চায়। মোহনবাগান সুপার জায়ান্ট আমাকে স্পষ্ট জানিয়ে দেয় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তারা আমাকে চায়। ওদের এই পরিকল্পনাই আমাকে এই ক্লাবে সই করতে উদ্বুদ্ধ করে। ওদের ভবিষ্যৎ পরিকল্পনাও আমার খুবই ভাল লেগেছে। সবচেয়ে বড় কথা হিরো আইএসএলে ওদের ট্র্যাক রেকর্ডও বেশ ভাল।"

সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব আল এতিহাদ অ্যাকাডেমিতে চার বছর প্রশিক্ষণ নেওয়ার পরে ২০১৭-র সেপ্টেম্বরে কেরল ব্লাস্টার্সে যোগ দেন তিনি। ভারতীয় দলের জার্সি গায়ে ৩০টি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন তিনি। আইএসএলে এ পর্যন্ত ৯২টি ম্যাচে ১০টি গোল করেছেন সাহাল। তিনি যোগ দেওয়ায় সবুজ-মেরুন বাহিনির মাঝমাঠের শক্তি যে অনেকটাই বেড়ে গিয়েছে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।

সাহাল বলেছেন, "আমার কাছে এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে? মোহনবাগানের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত এবং আমার ভবিষ্যৎ এখানে কেমন হতে পারে, তা ভেবে আমি রোমাঞ্চিত। আমার মনে হয় আমি একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছি।"

আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget