এক্সপ্লোর

Saltlake Stadium Statue: 'অদ্ভূত বিদঘুটে কাটা পা..', বলেছিলেন ক্রীড়ামন্ত্রী, ভাঙা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা যুবভারতীর সামনের সেই স্ট্যাচু!

Nisith Pramanik: অবশেষে শনিবার, ভেঙে ফেলা হল যুবভারতীর গেটের সামনের সেই মূর্তি। এই মূর্তির কনসেপ্ট ও ডিজাইন ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আগেই ঘোষণা করেছিলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), অবশেষে সরিয়ে ফেলা হল, যুবভারতীর সামনে বসানো সেই মূর্তি! ২০১৭ সালে এই মূর্তি তৈরি করা হয়েছিল যুবভারতীর সামনে। ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের বরাত পেয়েছিল ভারত। বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ পড়েছিল কলকাতাতেও। ২০১৭ সালে সল্ট লেকে যুবভারতী স্টেডিয়াম ঢেলে সাজানো হয়। আর স্টেডিয়ামের বাইরে বসানো হয় 'কিম্ভূত কিমাকার' এক মূর্তি।

সরানো হল যুবভারতীর সামনের সেই 'কাটা পা'-র মূর্তি

যে মূর্তির পা থেকে কোমর পর্যন্ত রয়েছে । তার ওপরে বসানো বিশ্ববাংলা লোগো । প্রথম থেকেই এই মূর্তি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মূর্তির ডিজাইন তৈরি করেছিলেন । স্টেডিয়ামের ঠিক বাইরে তৈরি করা হয়েছিল বিশাল এই মূর্তি । পায়ের বলে লেখা 'জয়ী' । যদিও অনেকেই এই মূর্তির অর্থ খুঁজে পাননি । ময়দানের তিন প্রধান - ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সমর্থকদের মধ্যে এই মূর্তি নিয়ে শুরু থেকেই ক্ষোভ ছিল । রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিজেপি সরকার আসার পর নতুন ক্রীড়ামন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। সদ্যই তিনি যুবভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন আইএসএলইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি দেখ । ম্যাচ শেষ হওয়ার পর নিশীথ জানিয়ে দিলেন, ভিভিআইপি গেটের পাশের এই মূর্তি সরিয়ে দেওয়া হবে। এই মূর্তি এখানে থাকলে শোভনীয় দেখাচ্ছে না বলেও জানান তিনি। সাংবাদিকদের নিশীথ বলেন, 'এরকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছে। তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল।'

এরপরে কি ফাঁকাই থাকবে যুবভারতী স্টেডিয়ামের সামনের ওই দরজা?

অবশেষে শনিবার, ভেঙে ফেলা হল যুবভারতীর গেটের সামনের সেই মূর্তি। এই মূর্তির কনসেপ্ট ও ডিজাইন ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই মূর্তি ভেঙে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। অবশেষে শনিবারই ভেঙে ফেলা হল সেই মূর্তি। তবে এখনও পর্যন্ত সরানো হয়নি মূর্তির ২টি পা-কে। মূর্তির ২টি পায় ছিল ২টি বল। এই ২টি পা-কেও ভেঙে সরিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন উঠছে, এই মূর্তির জায়গাটা কী একেবারে খালিই থাকবে? নাকি সেখানে বসানো হবে অন্য কোনো মূর্তি? নিশীথ বলেছিলেন, 'আমরা নিশ্চিতভাবেই এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই, আমরা রাখব না, আমরা সেটা পরিবর্তন করব ।' ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে খুশি দুই প্রধানের সমর্থকেরাও । অনেকেই ম্যাচ দেখে বেরনোর সময় ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তের কথা শুনে বলেছেন, 'আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না এটা কীসের মূর্তি । এর পরিবর্তে ভারতের এত বিখ্যাত ফুটবলার রয়েছেন, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী বা বিদেশের কোনও বিখ্যাত ফুটবলারের মূর্তি বসানো হলে ভাল হবে ।' 

আরও পড়ুন: Saurav Palodhi: 'জিতেছে বলে আখের গোছানোর জন্য পার্টি সমর্থক হইনি', নাম না করে বিকাশরঞ্জনকে খোঁচা সৌরভ পালোধির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
Advertisement

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget