এক্সপ্লোর

Sandeep Lamichhane: আমি নির্দোষ, গুরুতর অভিযোগে বিদ্ধ হওয়ার পর দাবি নেপালের ক্রিকেটারের

Nepal Cricket Team: কাঠমান্ডুর এক নাবালিকা সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযােগ এনেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ছিলেন সন্দীপ। তবে তিনি টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরছেন।

কাঠমান্ডু: গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করলেন নেপালের উদীয়মান ক্রিকেটার। সেই সঙ্গে জানালেন, নেপালের বিচার ব্যবস্থায় তাঁর আস্থা রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। দলকে নেতৃত্বও দিয়েছেন। আইপিএলেও তরুণ এই স্পিনারের স্পিনের ছোবলে কুপোকাত হতে হয়েছে বিশ্বের তাবড় ব্যাটারদের। কিন্তু নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানের (Sandeep Lamichhane) ক্রিকেট কেরিয়ার সংশয়ের মুখে। তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সন্দীপের বিরুদ্ধে অভিযোগ কী?

কাঠমান্ডুর এক নাবালিকা সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযােগ এনেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ছিলেন সন্দীপ। তবে তিনি টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরছেন। নেপাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ''নেপাল পুলিশ নেপালের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সন্দীপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছে। ১৭ বছর বয়সি এক নাবালিকা মামলা দায়ের করেছে তাঁর নামে।''

কী বলছেন সন্দীপ?

সন্দীপ নিজে বলেছেন, 'আমি নির্দোষ। নেপালের আইন ও বিচারব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি সিপিএল থেকে বিরতি নিয়ে দেশে ফিরছি। সমস্ত ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হব। নির্দোষরা নিশ্চয়ই সুবিচার পাবে।'

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, অভিযোগকারিনী জানিয়েছেন যে, তিনি তারকা লেগস্পিনারের ভক্ত। তাঁরা দু'জনে হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে কথা বলতেন। লামিছানেই নাকি তাঁকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। পুলিশকে ওই যুবতী জানিয়েছেন, নেপাল ক্রিকেট দলের কিনিয়া ছাড়ার প্রাক্কালে সন্দীপ লামিছানে তাঁকে ভক্তপুরে বেড়াতে যেতে বলেছিলেন এবং নাবালিকা তাতে রাজি হয়েছিলেন। সেখানেই একটি হোটেল লামিছানে অভিযোগকারিনীকে নাকি দুবার ধর্ষণ করেন। 

উল্লেখ্য, ২২ বছর বয়সি সন্দীপ লামিছানে ২০১৮ ও ২০১৯ মরসুমে আইপিএলে খেলেছিলেন। ৯টি আইপিএল ম্যাচে লামিছানে ১৩ উইকেট নিয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আসছেন। ১৩৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৭.৭৬ এর অসাধারণ গড়ে ১৯৩ উইকেট নিয়েছেন সন্দীপ। 

২০১৮ সালে নেপাল ক্রিকেট দলে অভিষেক হয়েছিল সন্দীপ লামিছানের। এরপর থেকে মোট ৩০টি ম্যাচ খেলে মোট ৬৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একই বছর অভিষেকের পর থেকে ৪৪ ম্যাচে মোট ৮৫ উইকেট ঝুলিতে পুরেছিলেন এই ডানহাতি স্পিনার।

আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget