এক্সপ্লোর

Sania Mirza: টেন্ডনে চোটের জেরে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার সানিয়ার, মির্জার বর্ণময় কেরিয়ার শেষ?

Sania Mirza on Miss US Open: বছরের শুরুর দিকেই একাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা সানিয়া জানিয়েছিলেন, এবারের টেনিস মরসুম শেষেই তিনি নিজের কেরিয়ারে ইতি টানবেন।

নয়াদিল্লি: মঙ্গলবারই (২৩ অগাস্ট) কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করার ঘোষণা করেন। তাঁর টেন্ডনে চোট লেগে তা ছিঁড়ে গিয়েছে। তাই তিনি যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2022) কোর্টে নামতে পারবেন না। এই মাসেই কানাডিয়ান ওপেনে খেলার সময় তাঁর চোট লাগে বলে জানিয়েছেন সানিয়া। 

কানাডায় চোট

কানাডিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছনোর পর, গত সপ্তাহে সিনসিনাটি ওপেনও অংশগ্রহণ করেছিলেন সানিয়া। তবে তাঁর চোট বাড়ায় তিনি যুক্তরাষ্ট্র ওপেন না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে এক স্টোরিতে সানিয়া নিজের চোটের বিষয়ে জানিয়ে লেখেন, 'আমার একটা খারাপ খবর জানানোর আছে। আমি কানাডায় দুই সপ্তাহ আগে খেলার সময় কনুইয়ে চোট পাই। সেই চোট কতটা গরুতর তা প্রথমে বুঝতে পারিনি। তবে কাল আমার স্ক্যানের রিপোর্ট আসার পরেই এর গভীরতাটা বুঝতে পারি। দুভার্গ্যবশত আমার টেন্ডনের কিছুটা ছিঁড়ে গিয়েছে। কয়েক সপ্তাহের জন্য আমায় কোর্টের বাইরেই থাকতে হবে এবং যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি।' 

শেষ সানিয়ার কেরিয়ার?

বছরের শুরুর দিকেই একাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা সানিয়া জানিয়েছিলেন, এবারের টেনিস মরসুম শেষেই তিনি নিজের কেরিয়ারে ইতি টানবেন। সেই হিসাবে যুক্তরাষ্ট্র ওপেনই ছিল সানিয়ার শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এগিয়ে আসতে চলেছে সানিয়ার অবসর? এমনটা কিন্তু নয়। সানিয়া নিজেই জানিয়েছেন, 'এই সময়টা চোট লাগার জন্য একেবারেই ভাল নয়। এর জেরে আমার অবসরের পরিকল্পনায় হালকা বদল হতে চলেছে। তবে আপনাদের আমার এই গতিবিধি সম্পর্কে নিশ্চয়ই সবটা জানাব'

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেন এ মাসেই শুরু হচ্ছে। আসন্ন সোমবার (২৯ অগাস্ট) শুরু হবে এই টুর্নামেন্ট। চলার কথা ১১ সেপ্টেমবর পর্যন্ত। তবে এই টুর্নামেন্ট মিস করার পর সানিয়া নিজের অবসর নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেই দিকেই এখন সকলের নজর। কানাডা ওপেনে সানিয়ার ,সঙ্গে পার্টনারশিপের পর যুক্তরাষ্ট্র ওপেনে ম্যাডিসন কিজ কার সঙ্গে জুটি বাঁধেন, সেই দিকেই অনেক অনুরাগীরই নজর থাকবে।

আরও পড়ুন: জোড়া ধাক্কা বাংলাদেশের, লিটনের পরে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আরও দুই তারকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget