এক্সপ্লোর

Santosh Trophy: মণিপুরকে ৩-০ গোলে দুরমুশ করে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা, সামনে কেরল

Santosh Tropjy: সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার জয়রথ ছুটছে। শুক্রবার বাংলা পৌঁছে গেল ৭৫তম সন্তোষ ট্রফির ফাইনালে।

কলকাতা: সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার জয়রথ ছুটছে। শুক্রবার বাংলা পৌঁছে গেল ৭৫তম সন্তোষ ট্রফির ফাইনালে। আজ সেমিফাইনালে মণিপুরকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলা। প্রথমার্ধেই রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন দল এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে হল আরও একটি গোল। ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল।

এবারের সন্তোষ ট্রফিতে একমাত্র কেরলের কাছেই পরাজিত হয়েছে বাংলা। কেরল বাংলাকে ২-০ গোলে হারিয়েছিল। তবে পাঞ্জাবকে ১-০, মেঘালয়কে ৪-৩ ও রাজস্থানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলা। মণিপুরও মাত্র একটি ম্যাচ হেরেই শেষ চারে উঠেছিল। ওড়িশা মণিপুরকে হারায় ১ গোলে। সার্ভিসেসকে ৩-০, গুজরাজতে ২-০ ও কর্নাটককে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলার সামনে পড়েছিল মণিপুর।

শুক্রবার প্রথমার্ধে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেয়নি বাংলার ফুটবলাররা। ম্যাচের ২ মিনিটের মাথায় ফারদিন আলি মোল্লার থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন সুজিত সিংহ। তার ঠিক ৫ মিনিট পরেই ২ গোলে এগিয়ে যায় বাংলা। ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করে বিশ্বমানের গোল করেন ফারদিন। ২৫ মিনিটের মাথায় গোলকিপার বদল করে মণিপুর। ৩২ মিনিটের মাথায় অনবদ্য দক্ষতার সঙ্গে সুধীর লাইটনজ্যামের শট রুখে দেন বাংলার গোলরক্ষক প্রিয়ন্ত সিংহ। প্রথমার্ধে দুই দলই আরও কিছু সুযোগ পেয়েছিল, তবে বিরতিতে বাংলা ২-০ গোলেই এগিয়ে থাকে। ৭৪ মিনিটে বাংলার তৃতীয় গোলটি করেন দিলীপ ওঁরাও।

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) যেমন মুম্বই (Mumbai), সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) তেমন বাংলা (Bengal)। এই প্রতিযোগিতায় ৩২ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৩ বার রানার্সও হয়েছে বাংলা। ফের বাংলার সামনে সন্তোষ ট্রফি জয়ের হাতছানি। আর মাত্র একটি ধাপ। 

আগেই ঠিক ছিল, শুক্রবার জিতলে ফাইনালে কেরলের মুখোমুখি হবে বাংলা। গতকাল কর্ণাটককে ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে কেরল। একাই পাঁচ গোল করেছেন জেসিন টি কে। চলতি সন্তোষ ট্রফিতে এখনও অপরাজিত কেরল। এখনও পর্যন্ত ৬ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কেরল। ঘরের মাঠে সপ্তমবার চ্যাম্পিয়ন হওয়াই জেসিনদের লক্ষ্য। বাংলার সামনে তাই ফাইনালে অগ্নিপরীক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন
চিঠির ধাক্কায় থমকে গেল সিএবির যুগ্মসচিব নির্বাচন, বুধবারের বৈঠক ঘিরেও উঠছে প্রশ্ন
India vs England: লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, গম্ভীরের এই দুই সহকারী ছাড়তে পারেন দায়িত্ব
লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের, গম্ভীরের এই দুই সহকারী ছাড়তে পারেন দায়িত্ব
FIFA World Cup: ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
Brendon Maccullum: স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম
স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget