এক্সপ্লোর

ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস, বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে তাইল্যান্ড ওপেন জয় সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনা লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে ২১-১৯, ১৮-২১, ২১-১৮ ব্যবধানে হারিয়ে তাইল্যান্ড ওপেন জয় নিশ্চিত করে ভারতীয় জুটি।

ব্যাংকক: ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস। প্রথম ভারতীয় জুটি হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সুপার ৫০০ প্রতিযোগিতা জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনা লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে ২১-১৯, ১৮-২১, ২১-১৮ ব্যবধানে হারিয়ে তাইল্যান্ড ওপেন জয় নিশ্চিত করে ভারতীয় জুটি। এদিন প্রতিযোগিতার তৃতীয় বাছাই চিনা জুটিকে এক ঘণ্টার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দেন অবাছাই জুটি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া রাঙ্কিরেড্ডি-শেট্টি জুটি। এই জয়ের ফলে, বিশ্ব ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে চলে আসতে পারে বর্তমানে ১৬ স্থানে থাকা ভারতীয় জুটি। আর তেমনটা হলে, প্রথমবার কোনও ভারতীয় পুরুষ জুটি সেরা দশের মধ্যে আসবে। অতীতে জুটি বেঁধে ২০১৮ কমনওয়েলথ গেমসে রুপো পদক জিতেছিলেন রাঙ্কিরেড্ডি-শেট্টি। কিন্তু, এতবড় সাফল্য এই প্রথম। এর আগে, অস্ট্রেলীয় ওপেনে এই চিনা জুটির কাছেই হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় জুটিকে। ম্যাচ হারলেও বিপক্ষের শক্তি ও দুর্বলতাকে ভাল করে বুঝে নিয়েছিলেন রাঙ্কিরেড্ডি-শেট্টি। এদিন, কোর্টে তারই প্রতিফলন দেখা গিয়েছে। নেটে দুরন্ত ছিলেন রাঙ্কিরেড্ডি। অন্যদিকে, ব্যাককোর্টে অনবদ্য ছিলেন শেট্টি।

সেরা শিরোনাম

India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget