এক্সপ্লোর

BCCI: ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ-জয় শাহদের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে ২৮ জুলাই

Supreme Court: লোঢা কমিটির সুপারিশ মেনে বোর্ডের সংবিধান সংশোধিত হয়েছিল। কিন্তু সংশোধিত সংবিধান থেকে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড সরিয়ে দেওয়ার আবেদন করেছে বোর্ড।

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের (Sourav Ganguly and Jay Shah) ভবিষ্যৎ কী? জানতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বোর্ড। দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার জানিয়ে দিল, এ ব্যাপারে শুনানি হবে ২৮ জুলাই। অর্থাৎ আগামী বৃহস্পতিবার।

লোঢা কমিটির সুপারিশ মেনে বোর্ডের সংবিধান সংশোধিত হয়েছিল। কিন্তু সংশোধিত সংবিধান থেকে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড সরিয়ে দেওয়ার আবেদন করেছে বোর্ড। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৮ জুলাই পরবর্তী শুনানি। তার আগে সুপ্রিম কোর্টের তরফে অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব দেওয়া হল আইনজীবী মনীন্দর সিংহকে। ২৮ জুলাই হয়তো ঠিক হয়ে যাবে, বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা পদে থাকতে পারবেন কি না।

এর আগে অ্যামিকাস কিউরি ছিলেন পিএস নরসিমা। বর্তমানে তিনি বিচারপতি। ফলে তাঁর জায়গায় অ্যামিকাস কিউরি হিসেবে মনীন্দর সিংকে নিয়োগ করল প্রধান বিচারপতি এনভি রামন, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং হিমা কোহলির বেঞ্চ।

ভারতীয় বোর্ডের তরফে আবেদন করা হয়েছে, বাধ্যতামূলক কুলিং অফের বিষয়টি সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের যাতে পদে থাকতে দেওয়া হয়। বিশেষ করে আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে বলে শীর্ষ পদে বদল করতে চায় না বোর্ড। ২৮ জুলাই বোর্ডের আবেদনের শুনানি হবে।

২০২০ সালের মে মাসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহর ভবিষ্যৎ এবং সংবিধান সংশোধন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে বিসিসিআই। তবে গত বছর ১৬ এপ্রিল শেষবার বিষয়টি উত্থাপিত হয় শীর্ষ আদালতে। বিসিসিআইয়ের তরফে আইনজীবী পিএস পটওয়ালিয়া প্রধান বিচারপতি এনভি রামান্না ও বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে বোর্ডের আবেদন পৌঁছে দেন। শেষবার মামলিটি শুনানি হয়েছিল বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে, যিনি এবছর জুনে অবসর নিয়েছেন।

আরও পড়ুন: এক বছরে সাত অধিনায়ক, ভারতীয় ক্রিকেটে নতুন নজির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget