এক্সপ্লোর

ISL 2020-21 News: জয়ে ফিরল ইস্টবেঙ্গল

S C East Bengal vs Jamshedpur FC: ইস্টবেঙ্গলের হয়ে গোল স্টেইনম্যান ও পিলকিংটনের।

ফতোরদা: আইএসএল-এ জয়ে ফিরল এস সি ইস্টবেঙ্গল। রবিবাসরীয় লড়াইয়ে জামশেদপুর এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। গোল করলেন দুই বিদেশি ম্যাটি স্টেইনম্যান ও অ্যান্টনি পিলকিংটন। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জামশেদপুর। কোচ রবি ফাওলার নির্বাসিত থাকায় এদিন মাঠে ছিলেন না। তাঁকে ছাড়াই দারুণ জয় পেল ইস্টবেঙ্গল। এদিন দলে একাধিক পরিবর্তন করেন সহকারী কোচ টনি গ্র্যান্ট। নিয়মিত গোলকিপার দেবজিৎ মজুমদারের বদলে সুযোগ দেওয়া হয় অভিজ্ঞ সুব্রত পালকে। রক্ষণেও বদল হয়। এদিন প্রথম একাদশে সুযোগ পাননি স্টপার স্কট নেভিল। চোট সারিয়ে দলে ফেরেন রাজু গায়কোয়াড়। এদিন প্রথমবার এস সি ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুযোগ পান সার্থক গোলুই ও সৌরভ দাস। এছাড়া প্রথম একাদশে ছিলেন ব্রাইট এনোবাখারে, জ্যাকুয়েস ম্যাঘোমা, নারায়ণ দাস, অঙ্কিত মুখোপাধ্যায় ও অধিনায়ক ড্যানি ফক্স। নতুন চেহারার ইস্টবেঙ্গল এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে। ৬ মিনিটেই স্টেইনম্যানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নারায়ণের কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দেন স্টেইনম্যান। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন পিলকিংটন। স্টেইনম্যানের থ্রু থেকে ডানপায়ের জোরাল শটে গোল করেন ইস্টবেঙ্গলের ২২ নম্বর জার্সিধারী। ৮৩ মিনিটে জামশেদপুরের হয়ে ব্যবধান কমান পিটার হার্টলে। এদিন বড় ব্যবধানে জয়ের সুযোগ ছিল ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু একাধিক সহজ সুযোগ নষ্ট হওয়ায় সেটা সম্ভব হয়নি। প্রথমার্ধের শেষদিকে রাজুর লম্বা থ্রো থেকে ফাঁকায় বল পেয়েও, হেড গোলে রাখতে ব্যর্থ হন স্টেইনম্য়ান। ৪৭ মিনিটে নারায়ণের ফ্রি-কিকে পা বা মাথা ছোঁয়াতে পারলেই গোল করতে পারতেন পিলকিংটন। কিন্তু তিনি ব্যর্থ হন। ৫৮ মিনিটে নারায়ণের জোরাল শট বাঁচিয়ে দেন জামশেদপুরের গোলকিপার রেহেনেশ। ৭৯ মিনিটে পিলকিংটনের শট পোস্টে লাগে। ফলে এই ম্যাচে আর গোল হয়নি। আইএসএল-এ ইস্টবেঙ্গলের পরের ম্যাচ শুক্রবার, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তারপর ১৯ তারিখ কলকাতা ডার্বি। সেদিন মুখোমুখি হবে এস সি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। সেই ম্যাচের দিকে তাকিয়ে দু’দলের সমর্থকরাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget