এক্সপ্লোর

Ind vs Aus, 3rd Test: সিরাজের বিরুদ্ধে ফের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, বন্ধ রইল খেলা, ৬ দর্শককে বের করে দেওয়া হল মাঠ থেকে

সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য তাদের দিকে ধেয়ে আসার অভিযোগ করেছিলেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। সরকারিভাবে অভিযোগও দায়ের করে ভারতীয় দল।

সিডনি: শনিবারের পর ফের রবিবার। সিডনিতে খেলা চলাকালীন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য উড়ে এল মহম্মদ সিরাজের উদ্দেশ্যে। ভারতীয় পেসার তৎক্ষণাৎ ঘটনা জানান সতীর্থ ও আম্পায়ারদের। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় খেলা। স্থানীয় পুলিশ প্রশাসন ৬ জন দর্শককে মাঠ থেকে বের করে দেয় ঘটনার জেরে। মিনিট দশেক বন্ধ থাকার পর ফের চালু হয় খেলা। সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য তাদের দিকে ধেয়ে আসার অভিযোগ করেছিলেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। সরকারিভাবে অভিযোগও দায়ের করে ভারতীয় দল। গোটা ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের একইরকম খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয় ভারতীয় দের। ঘটনাটি ঘটে চা বিরতির ঠিক আগে। ফাইন লেগে দাঁড়ানো মহম্মদ সিরাজের উদ্দেশ্যে মাঠের রেন্ডউইক স্ট্যান্ড থেকে উড়ে আসে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। যারপরই মাঠে থাকা আম্পায়ার পল রেইফেল ও পল উইলসনকে ঘটনাটি জানান তিনি। দেখা যায় অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতীয় দলের ক্রিকেটাররা আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। যারপরই আম্পায়ারদের নির্দেশ পেয়ে পুলিশ ওই অংশে অভিযান চালায়। কিছুক্ষণের মধ্যে তারা ছয়জনকে বের করে দেন তারা। যে ঘটনার তীব্র নিন্দা করেছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'সিডনির মাঠে যা হল তা খুবই দুর্ভাগ্যজনক। খেলার মাঠে এই ধরণের ঘটনার কোনও স্থান নেই। খেলার ও খেলোয়াড়দের প্রতি সম্মান দেখাতে না পারলে মাঠে এসে খেলোয়াড়ি পরিবেশ নষ্ট করার অধিকার কারোর নেই।'
ক্রিকেট অস্ট্রেলিয়ার ইনটিগ্রিটি ও সিকিউরিটি বিভাগের প্রধান শন ক্যারল বলেছেন, 'এই ধরণের ঘটনার তীব্র নিন্দা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেউ যদি এরকম বর্ণবিদ্বেষমূলক ভাবনা পোষণ করেন, তাহলে অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠ তাঁর জায়গা নয়।' যদিও অস্ট্রেলিয়ার মাঠে খেলার সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের সামনে পড়ার বিষয়টি নতুন নয় বলেই জানিয়েছেন হরভজন সিং। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার টুইটারের লেখেন, 'অস্ট্রেলিয়ার খেলার সময় ধর্ম, বর্ণ নিয়ে অনেকবার বিদ্বেষমূলক কথা শুনেছি। ক্রিকেট দর্শকদের একাংশ বরাবরই এমনটা করে। এই বিরক্তিকর অভিজ্ঞতা থেকে ক্রিকেটাররা কবে রেহাই পাবে?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফ্লপ এমবাপে, দুরন্ত ইয়ামাল, বিশ্বকাপ সেমিফাইনালে ফুলব্যাকরাই কি ম্যাচের পার্থক্য গড়ে দিলেন?
ফ্লপ এমবাপে, দুরন্ত ইয়ামাল, বিশ্বকাপ সেমিফাইনালে ফুলব্যাকরাই কি ম্যাচের পার্থক্য গড়ে দিলেন?
FIFA World Cup 2026: অনবদ্য টিমগেমে ফের ফ্রান্স-বধ স্পেনের, ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে লা রোহা
অনবদ্য টিমগেমে ফের ফ্রান্স-বধ স্পেনের, ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে লা রোহা
Jasprit Bumrah: তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা
Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget