এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণার আগে বিরাটের চোটের কী হাল, রিপোর্টের অপেক্ষায় নির্বাচক কমিটি, বিশ্রাম বুমরা, ভুবনেশ্বরকে

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য ভারতীয় টিমের সদস্যদের নাম ঘোষণার আগে বিরাট কোহলির কব্জির চোটের কী হাল, জানার অপেক্ষায় রয়েছে জাতীয় নির্বাচক কমিটি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জনৈক পদাধিকারী সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বিরাটের কব্জির আঘাত রয়েছে। পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। নির্বাচকরা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সাপোর্ট স্টাফদের থেকে মেডিকেল আপডেটের অপেক্ষা করছেন। কী করে বিরাটের চোট লাগল, পরিষ্কার নয়। ইংল্যান্ডে টেস্ট ম্যাচ বা ট্রেনিংয়ের সময় হয়তো চোট পেয়েছে ও। শনিবার বিকেল বা রবিবার ভারতীয় দলের স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে। বিরাটের চোট তেমন গুরুতর না হলে নির্বাচকরা দুটি টেস্টের জন্য দল ঘোষণা করবেন। নতুবা শুধু প্রথম টেস্টের ভারতীয় স্কোয়াডের নাম জানানো হবে। বোর্ড সূত্রে নির্বাচকরা টেস্ট ম্যাচ যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেবেন বলে জানা গিয়েছে। বুমরা টেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে এশিয়া কাপের চারটি ম্যাচ একটানা বল করে গিয়েছেন। বোর্ড কর্তাটি বলেন, বুমরা ইংল্যান্ডে টেস্টে ১৩৩ ওভার বল করেছে, দুবাইয়ের প্রবল গরমের মধ্যেও প্রায় নিজের পুরো কোটা বল করেছে। অস্ট্রেলিয়া সফরের আগে ওর বিশ্রাম চাই। ভুবিকেও ওই সফরের কথা ভেবে বিশ্রাম দিতে হবে। এদিকে রবিচন্দ্রন অশ্বিন ফিটনেস পরীক্ষায় উতরে গিয়েছেন, বাছাইয়ের জন্য তাঁকে পাওয়া যাবে বলে খবর। দল ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলির একটি হবে, উপমহাদেশের ফ্ল্যাট উইকেটে দারুণ খেলা শিখর ধবনকে অস্ট্রেলিয়া সফরে বাছাই করা হবে কিনা। পৃথ্বী শয়ের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে আসার সম্ভাবনা রয়েছে বলে খবর। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে ৯০ রান করে নির্বাচকদের সামনে তাঁকে বিবেচনা করার জোরালো দাবি পেশ করেছেন ময়াঙ্ক অগ্রবাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget