এক্সপ্লোর

Sergio Aguero: বিশ্বকাপে মেসির আর্জেন্তিনা দলে থাকবেন আগুয়েরো, অবসর ভেঙে ফিরছেন?

আর্জেন্তিনার প্রাক্তন স্ট্রাইকার সেই সের্জিও আগুয়েরো (Sergio Aguero) জানালেন যে, চলতি বছর কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) তিনি লিওনেল মেসিদের দলেই থাকছেন!

বুয়েনস আইরেস: হৃদযন্ত্রে বড়সড় সমস্যা ধরা পড়েছে। ফুটবলকে অকালে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি। আর্জেন্তিনার প্রাক্তন স্ট্রাইকার সেই সের্জিও আগুয়েরো (Sergio Aguero) জানালেন যে, চলতি বছর কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) তিনি লিওনেল মেসিদের দলেই থাকছেন!

তাহলে কি অবসর ভেঙে মাঠে ফিরছেন তিনি? না, বিশ্বকাপে ফুটবলার হিসাবে থাকছেন না কুন আগুয়েরো। হৃদপিণ্ডজনিত সমস্যার জন্য ফুটবলকে সন্ন্য়াস জানাতে বাধ্য হওয়া আগুয়েরোকে দেখা যাবে ব্যাকরুম স্টাফ হিসাবে। সোমবার আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সভাপতি ক্লডিও তাপিয়ার সঙ্গে দেখা করেছিলেন আগুয়েরো। তারপরেই মেসির প্রাক্তন সতীর্থ জানতে পারেন যে, বিশ্বকাপে তিনি কাতার যাচ্ছেন আর্জেন্তিনা দলের সঙ্গে।

গত বছর ডিসেম্বরে আগুয়েরো চোখের জলে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ম্যাঞ্চেস্টার সিটিতে (Manchester City) ১০ বছর সাফল্যের সঙ্গে ফুটবল খেলা আগুয়েরো এক মরসুমের জন্য ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় খেলতে এসেছিলেন। কিন্তু কাতালুনিয়ান ক্লাবের জার্সিতে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্তিনার তারকা স্ট্রাইকার। আর এই রোগের জন্যই পেশাদারি ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হন আগুয়েরো।

আগুয়েরো বলেছেন, "আমাদের আলোচনা করে দেখতে হবে যে, বিশ্বকাপে দলে আমি কোন ভূমিকায় থাকতে পারি। তাপিয়ার সঙ্গে খুব ভাল কতার্বাতা হয়েছে। আমি দলের সঙ্গে থাকব। ওদের কাছাকাছি থেকে মজা করার চেষ্টা করব। একটা রাস্তা খুঁজে বার করতে হবে জাতীয় দলকে সাহায্য করার।"

আর্জেন্টিনার জার্সি গায়ে ১০১টি ম্যাচে ৪১টি গোল করেছেন আগুয়েরো। গত বছর আর্জেন্তিনা ২৮ বছর পর মেজর ট্রফির খরা কাটিয়েছিল কোপা আমেরিকার হাত ধরে। সেই টুর্নামেন্টে নীল-সাদা জার্সিতে শেষবার খেলেছিলেন আগুয়েরো। মেসি অ্যান্ড কোং ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। দক্ষিণ আমেরিকার কোয়ালিফাইং গ্রুপ থেকে তারা উঠেছে। ব্রাজিলের থেকে চার পয়েন্টে পিছিয়ে থেকে।

‘আমি খেলতে চাই, তবে এখন ফুটবলকে ভয় পাই। সারাজীবন বড় প্রতিযোগিতায় অংশ নিতে কঠিন অনুশীলন করে এসেছি। আর এখন ভয় করে। ফুটবল খেলা ও এ নিয়ে কোনও খবরও পড়ি না,’ বলেছেন আগুয়েরো।

খেললে কাতার বিশ্বকাপে মেসির সতীর্থ হতেন নিশ্চিতভাবেই। অনিয়মিত হৃৎস্পন্দনে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় চিকিৎসকের পরামর্শে বিদায় নিতে হয়েছে মাঠের খেলা থেকে। খেলায় না থাকলেও মাঠে বসে উত্তরসূরিদের সাহস যোগাতে কাতার বিশ্বকাপে থাকতে চান আগুয়েরো।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget