এক্সপ্লোর

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মানছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার

T20 World Cup 2022: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচেই একাধিপত্য দেখিয়েছ ভারতীয় দল। বল হাতে ছন্দ ফিরে পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ব্যাট হাতে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব।

করাচি: চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) আসর। আর সেই টুর্নামেন্টে ভারতকেই অন্যতম ফেভারিট হিসেবে মানছেন প্রাক্তন পাক ক্রিকেটার ও পাকিস্তান (Pakistan) ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Sahid Afridi)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচেই একাধিপত্য দেখিয়েছ ভারতীয় দল। বল হাতে ছন্দ ফিরে পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ব্যাট হাতে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব। গোটা দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবেতেই উন্নতি হয়েছে। যা দেখে আফ্রিদি মনে করছেন অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার হাতে ট্রফি উঠতেই পারে। 

কী বলছেন আফ্রিদি?

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচ দেখে নিজের সোশাল মিডিয়ায় রোহিত বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি লেখেন, ''অসাধারণ একটা সিরিজ জয় ভারতের। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। এই সিরিজ জয়ের জন্য যোগ্য ছিল ভারত। আমি নিশ্চিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত অন্য়তম সেরা দাবিদার চ্যাম্পিয়ন হওয়ার।''

দল সিরিজ জিতলেও চাপ বাড়ছে বিরাটের

টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য ব্যাটে-বলে কামাল করেছেন। বিশ্বকাপের আগে যা স্বস্তি দিচ্ছে। কিন্তু চাপও রয়েছে। আর তার মূলে বিরাট কোহলি। রান না পেলেও বিরাটকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই জানালেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ''আমি জানি না ওঁকে নিয়ে এত নেতিবাচক কথা কারা বলছেন। আমরা বাইরের কোনও কথায় অতটা পাত্তা দিই না। আর যে বিশেষজ্ঞরা বিরাটকে নিয়ে কথা বলছেন, তাঁরা কেনই বা বিশেষজ্ঞ তাও আমি বুঝি না। ওঁনারা কেউই দলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানে না। বাইরে থেকে একটা মন্তব্য করে দিলেই হল না কি। আর তাছাড়া আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকগুলো বিষয় কাজ করে। ছেলেদের সুযোগ দেওয়া হচ্ছে। টিম প্রত্যেকের পাশে রয়েছে।'' উল্লেখ্য, প্রথম ম্যাচে খেলেননি বিরাট। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর ঝুলিতে যথাক্রমে ১ ও ১১ রান।

রোহিত পাশে দাঁড়ালেও বিরাটের ওপর কিন্তু চাপ বাড়বেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার জন্য নিজেকে এখন প্রমাণ করতেই হবে তাঁকে। আর তার জন্য হাতে মাত্র তিনটি ওয়ান ডে রয়েছে। বোর্ড সূত্রে খবর, আসন্ন সিরিজে বিরাটের পারফরম্যান্স নজরকাড়া না হলে তাঁকে বাদও দেওয়া হতে পারে বিশ্বকাপের স্কোয়াড থেকে। তার ওপর সূর্যকুমার যাদব ও দীপক হুডা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শতরান হাঁকানোয় দলে জায়গা পাওয়া বেশ কঠিন হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের। অন্তত এই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।

আরও পড়ুন: উইম্বলডনে ইতিহাস গড়েও সতর্ক, কী বলছেন জকোভিচ?

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget