এক্সপ্লোর

সাকিব প্রেমদাসায় ড্রেসিংরুমের দরজা ভেঙেছিলেন, দাবি প্রত্যক্ষদর্শীর

নয়াদিল্লি: দীনেশ কার্তিকের শেষ বলে ছক্কায় ভেস্তে গিয়েছে বাংলাদেশের ভারতকে হারিয়ে নিদাহাস টি ২০ ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বপ্ন। বাংলাদেশের এই স্বপ্নভঙ্গের দোসর হয়েছে প্রেমদাসা স্টেডিয়ামে কাচের দরজা ভেঙে ফেলা সংক্রান্ত বিতর্ক। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ওই দরজা ভাঙার জন্য দায়ী বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। উল্লেখ্য, শ্রীলঙ্কাকে হারানোর পর জয়ের উত্সবের সময় ড্রেসিংরুমের দরজা ভেঙে ফেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা তীব্র সমালোচনার মুখে পড়েছেন। শ্রীলঙ্কার একটি সংবাদপত্র দ্য আইল্যান্ড-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই কাজের পিছনে রয়েছেন সাকিব। প্রেমদাসায় টুর্নামেন্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচটি কার্যত সেমিফাইনাল হয়ে উঠেছিল। ওই ম্যাচ যারা জিতবে, তারাই ফাইনালে যাবে-এই অবস্থায় মাঠে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ম্যাচের শেষ ওভারে মাহমুদুল্লার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে জয়ী হয় বাংলাদেশ। এরপর বাংলাদেশের ড্রেসিংরুমের কাঁচের দরজা ভাঙা অবস্থায় দেখা যায়। ঘটনাটি ম্যাচ রেফারি ক্রিস ব্রডকে জানানো হয়। সিসিটিভি-তে স্পষ্ট কোনও ছবি ধরা পড়েনি। এ জন্য ম্যাচ রেফারি ড্রেসিংরুমের কর্মীদের সঙ্গে কথা বলেন। এক ক্যাটারার জানান, এর পিছনে রয়েছেন সাকিব। প্রত্যক্ষদর্শী ওই ক্যাটারার ব্রডকে জানান যে, বাংলাদেশের অধিনায়ক জোর করে দরজায় ধাক্কা দেওয়ায় তা ভেঙে যায়। সংবাদপত্রটি জানিয়েছে, দরজাটি বসাতে খরচ হয়েছিল ১,৪৭,০০০ টাকা। ড্রেসিংরুমে এই ঘটনার আগে সাকিব চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। শেষ ওভারে মাঠের আম্পায়ার শ্রীলঙ্কার বোলারের একটি বলকে নো না ডাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন সাকিব। এমনকি তিনি ম্যাচ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। দলের দুই ব্যাটসম্যানকে মাঠ ছাড়তে বলেন তিনি। পরে বাংলাদেশের অধিনায়কের ২৫ শতাংশ জরিমানা হয় এবং একটি ডেমেরিট পয়েন্টও জোটে তাঁর। বাংলাদেশের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় নুরুল হাসানও জল নিয়ে যাওয়ার সময় মাঠে শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। তাঁরও একই শাস্তি হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget