এক্সপ্লোর

বিশ্বকাপে সফল হওয়ার জন্য কোকাবুরা বল আনিয়ে প্রস্তুতি শামির, ইংল্যান্ড উড়ে গেলেন ‘স্লোয়ার’ অস্ত্রে শান দিয়ে

আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অভিযান প্লে-অফের আগে থেমে গেলেও শামির বোলিং বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছিল। ১৪ ম্যাচে ১৯ উইকেট পেয়েছিলেন তিনি

কলকাতা: গত বিশ্বকাপে হাঁটুর যন্ত্রণা উপেক্ষা করে মাঠে নেমেছিলেন। দুরন্ত বোলিং করে ৭ ম্যাচে ১৭ উইকেট পেলেও শেষরক্ষা করতে পারেননি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছিল মহম্মদ শামির। সেই আক্ষেপ কাটাতে মরিয়া ভারতীয় দলের অন্যতম প্রধান পেস-অস্ত্র। এতটাই মরিয়া যে, আইপিএলের ক্লান্তি উপেক্ষা করে নেমে পড়েছিলেন প্রস্তুতিতে। দিল্লিতে ছুটি কাটানোর ফাঁকেই উত্তর প্রদেশে গিয়ে দিনকয়েক অনুশীলন করে এসেছিলেন। শৈশবের কোচ বদরুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে। আর সেই প্রস্তুতিতে শামির সঙ্গী ছিল ‘কোকাবুরা’ বল। বিশ্বকাপ খেলা হবে যে বলে। কোকাবুরা বলে শেষ মুহূর্তের প্রস্তুতি সারার কারণ কী? বুধবারই জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গেলেন শামি। তার আগে মুম্বই থেকে মোবাইল ফোনে দেওয়া সাক্ষাৎকারে বাংলার তারকা পেসার বললেন, ‘বিশ্বকাপ খেলা হবে কোকাবুরা বলে। এই বল একটু অন্যরকম। সুইং কম হয়। বোলারদের মার খেয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নিজেকে কিছুটা সড়গড় করে নিতেই কোকাবুরা বল আনিয়ে নিয়েছিলাম। এই বলে কয়েকদিন অনুশীলন করে নিলাম। ইংল্যান্ডে পৌঁছে যাতে দ্রুত মানিয়ে নিতে সমস্যা না হয়।’ কোকাবুরা বলে নিজের আর একটা অস্ত্রও প্রতিপক্ষকে কতটা ঘায়েল করতে পারবে, তা নিয়ে কিছুটা সন্দিহান শামি। রিভার্স সুইং। যে অস্ত্রে অনেক ব্যাটসম্যানকে দুঃস্বপ্ন উপহার দিয়েছেন ডানহাতি পেসার। শামি বলছেন, ‘এমনিতেই এখন ওয়ান ডে-তে দুই প্রান্ত থেকে দুটো নতুন বল ব্যবহার করা হয়। তাতে রিভার্স সুইং করানোর সুযোগ কমেছে। পাশাপাশি কোকাবুরা বলে রিভার্স সুইং আরও কম হবে। কারণ, পুরনো হলেও এই বলের আকার-আকৃতির খুব হেরফের হয় না।’ তবে আর একটি অস্ত্রকে ঘষামাজা করে ইংল্যান্ডে গেলেন শামি। স্লোয়ার। বাংলার পেসারের মতে, বিশ্বকাপে ভীষণ কার্যকরী হবে এই অস্ত্র। ‘ইংল্যান্ডের উইকেটে তিনশোর বেশি রান উঠতে পারে বেশিরভাগ ম্যাচে। ব্যাটসম্যানদের ফাঁদে ফেলার জন্য তাই স্লোয়ার ডেলিভারির তুলনা নেই। আমি কয়েকদিনের প্রস্তুতিতে স্লোয়ারের ওপর জোর দিয়েছি। আমার ব্যক্তিগত কোচ বদরুদ্দিন আহমেদও আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন,’ ফোনে বলছিলেন শামি। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অভিযান প্লে-অফের আগে থেমে গেলেও শামির বোলিং বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছিল। ১৪ ম্যাচে ১৯ উইকেট পেয়েছিলেন তিনি। শামি বলছেন, ‘ছন্দেই রয়েছি। আশা করছি বিশ্বকাপে একই ধারাবাহিকতা দেখাতে পারব।’ কাপ জয়ের পথে কারা হতে পারে প্রধান প্রতিপক্ষ? শামি বলছেন, ‘এবারের টুর্নামেন্টের ফর্ম্যাটটা এমন যে, কোনও প্রতিপক্ষকেই ছোট করা চলবে না। কারণ, সব দলের বিরুদ্ধেই খেলতে হবে আর সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে হবে। তবে ঘরের মাঠে ইংল্যান্ড অন্যতম শক্তিশালী দল। পাশাপাশি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাও রয়েছে। লড়াইটা সহজ হবে না।’ যদিও নিজেদের দল নিয়ে আশার কথা শুনিয়েছেন শামি। বিশেষ করে ভারতের জোরে বোলিং বিভাগ নিয়ে তিনি ইতিবাচক। শামি বলেছেন, ‘যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, আমি – পেস বোলিং বিভাগটা যথেষ্ট ভাল আমাদের। সঙ্গে হার্দিক পাণ্ড্য, বিজয় শঙ্কর রয়েছে। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া। মাঠে আমরা সতীর্থ। মাঠের বাইরে খুব ভাল বন্ধুও। সকলের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতাও রয়েছে। আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাজটা সহজ হবে না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget