এক্সপ্লোর

স্পট-ফিক্সিংকাণ্ডে পাঁচ বছর নির্বাসিত শারজিল খান

করাচি: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাঁচ বছরের জন্য নির্বাসিত হলেন শারজিল খান। পাকিস্তানের এই ব্যাটসম্যানের বিরুদ্ধে এ বছরের ফেব্রুয়ারিতে পিএসএল-এ স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন শাখা তদন্ত করে জানিয়েছে, শারজিল দুর্নীতি-দমন সংক্রান্ত পাঁচটি ধারা লঙ্ঘন করেছেন। সেই কারণেই তাঁকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হল। আড়াই বছর করে দুটি ভাগে এই শাস্তি কার্যকর হবে। এ বছরের ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নির্বাসনের মেয়াদ। পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ২৫টি একদিনের আন্তর্জাতিক এবং ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন শারজিল। পাকিস্তানের প্রাক্তন কোচ ওয়াকার ইউনিস তাঁর সঙ্গে ডেভিড ওয়ার্নারের তুলনা করেছিলেন। কিন্তু কেরিয়ারের শুরুতেই কেলেঙ্কারিতে জড়ালেন শারজিল। পিএসএল-এ স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পরেই তাঁকে দুবাই থেকে দেশে ফেরত পাঠানো হয়। এবার নির্বাসিত করা হল। শারজিলের আইনজীবী শাইঘান ইজাজ অবশ্য দাবি করেছেন, পিসিবি স্পট-ফিক্সিংয়ের যথেষ্ট প্রমাণ পেশ করতে পারেনি। তবে দুর্নীতি দমন শাখা যে সিদ্ধান্তের কথা জানিয়েছে, সেটা তাঁরা মেনে নিচ্ছেন। পাকিস্তান ক্রিকেটে ম্যাচ গড়াপেটা বা স্পট-ফিক্সিংয়ের কলঙ্ক নতুন ঘটনা নয়। গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার দায়ে ২০০০ সালে আজীবন নির্বাসিত হন প্রাক্তন অধিনায়ক সেলিম মালিক। ২০১০ সালের ইংল্যান্ড সফরে স্পট-ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত হন তৎকালীন অধিনায়ক সলমন বাট, পেসার মহম্মদ আমি ও মহম্মদ ইউসুফ। আমির অবশ্য নির্বাসন কাটিয়ে পাকিস্তান দলে ফিরেছেন। ২০১২-১৩ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে স্পট-ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত হন স্পিনার দানিশ কানেরিয়া। পিএসএল-এ স্পট-ফিক্সিংয়ের দায়ে খালিদ লতিফও নির্বাসিত হতে পারেন বলে পিসিবি সূত্রে খবর।

সেরা শিরোনাম

India vs Brazil: আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
আছেন ভিনিসিয়াস, রাফিনহা, ভারতের বিরুদ্ধে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভিডিও

Kolkata Food Safety Crackdown | রাজ্য সড়কের ধারে রেস্তোরাঁ। নাম পাঁচফোড়ন। কিন্তু তার রেফ্রিজারেটর খুলতেই বেরিয়ে এল একাধিক বিয়ারের ক্যান
CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ধাক্কা, ছিটকে গেলেন হর্ষিত, নীতীশ-বুমরাকে নিয়ে কী আপডেট?
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Weather Alert: ৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
৫ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা, দাপট চালাবে ঝড়বৃষ্টি, বানভাসি হবে কোন কোন এলাকা ?
SIP Investment: ৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
৪০ হওয়ার আগেই আপনার থাকে থাকবে কোটি টাকা! মাসে কত টাকা করে জমাতে হবে জানেন কি?
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Embed widget