এক্সপ্লোর

‘দেশের পরিবর্তে অর্থকে প্রাধান্য দিয়েছ’, অবসর প্রসঙ্গে শোয়েবের নিশানায় ডিভিলিয়ার্স

ডিভিলিয়ার্সের সমালোচনায় সরব হলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। শোয়েব আখতার তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, এবিডি দেশের বদলে অর্থকে প্রাধান্য দিয়েছে।

রাওয়ালপিন্ডি: বিশ্বকাপে পরপর তিন ম্যাচ হেরে ইতিমধ্যেই খাদের কিনারে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। আর একটা ম্যাচ হারলেই কার্যত ছুটি হয়ে যেতে পারে প্রোটিয়াদের। তার ওপর চোট আঘাতে একের পর এক ধাক্কা খাচ্ছে তাঁরা। কাঁধের চোটের কারণে বিলেত থেকে একেবারে ছুটি হয়ে গিয়েছে স্পিডস্টার ডেল স্টেইনের। চোট পেয়েছেন তরুণ পেস বোলার লুঙ্গি এনগিড়িও। ফিল্ডিং, ব্যাটিংয়েও ধরাশায়ী অবস্থা। দিশেহারা অধিনায়ক ডুপ্লেসি সাফল্যের চাবি হাতরে বেরাচ্ছেন। ইংল্যান্ড, বাংলাদেশ, ভারতের কাছে পরপর হারের পর দলের মনোবল যখন তলানিতে, তখনই সামনে এসেছে ডিভিলিয়ার্সের বিশ্বকাপ খেলতে চেয়ে  বোর্ডের কাছে আবেদনের খবর। যা নাকচ করে দিয়েছে আফ্রিকার ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়েছে, এবিডি-কে বিশ্বকাপ দলে সামিল না করায় তাদের কোনও অনুশোচনা নেই। এই পরিস্থিতিতে ডিভিলিয়ার্সের সমালোচনায় সরব হলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। শোয়েব আখতার তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, এবিডি দেশের বদলে অর্থকে প্রাধান্য দিয়েছে। এখন ফিরে আসার কথা বলা অর্থহীন। প্রোটিয়া তারকাকে একহাত নিয়ে শোয়েব বলেন, “ডিভিলিয়ার্সের ওপর চাপ তৈরি হয়েছিল। তাঁকে আইপিএল এবং পাকিস্তান ক্রিকেট লিগের বদলে দেশকে সময় দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। বরং দেশের বদলে অর্থকেই সর্বাধিকার দিয়েছে ডিভিলিয়ার্স।”

আরও একধাপ এগিয় শোয়েব আরও বলেন, বিশ্বকাপ চলাকালীন এবিডি যে বিবৃতি দিয়েছে, তা কেবল মাত্র শিরোনাম হওয়ার জন্যই করেছেন। চর্চায় থাকার জন্য করেছেন। তাঁর কথায়, “সম্প্রতি এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন, ও বিশ্বকাপ খেলতে চেয়েছিল। যখন দক্ষিণ আফ্রিকাই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে, তখন এসব বলার অর্থ কী?” পাক পেস বোলারের মতে, ২০১৯ বিশ্বকাপ, ২০২০-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগেই এবিডি যখন অবসর ঘোষণা করেছেন, তখন নিশ্চয়ই অর্থের বিষয়টি ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সেরা শিরোনাম

Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget