এক্সপ্লোর

Asian Games 2023: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ট্র্যাপ ইভেন্টে সোনা পুরুষ দলের, মহিলা দল জিতল রুপো

Asian Games 2023 Update: পুরুষদের সাফল্যের দিনে সফল মহিলা ট্র্যাপ দলও। তাঁরাও পদক জিতলেন। ভারতের মহিলা ট্র্যাপ দল রুপো জিতলেন এশিয়ান গেমসে। 

হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) অষ্টম দিনে ভারতের প্রথম সোনা এল শ্যুটিংয়ে। ট্র্যাপ ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে সােনা জিতল ভারত। দলে ছিলেন কেনান চেনাই, জোরাভর সিংহ ও পৃথ্বীরাজ তোন্ডাইমন। ট্র্যাপ ইভেন্টে কেনান ফাইনাল রাউন্ডে ২৫/২৫ স্কোর করে দলের সোনা নিশ্চিত করেন।  পুরুষদের সাফল্যের দিনে সফল মহিলা ট্র্যাপ দলও। তাঁরাও পদক জিতলেন। ভারতের মহিলা ট্র্যাপ দল রুপো জিতলেন এশিয়ান গেমসে। 

এদিকে, এদিন মহিলাদের ক্যানো স্প্রিন্ট ২০০ মিটার ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের মেঘা প্রদীপ। তিনি সময় নিয়েছেন ৫৬.৭০৫। তবে লংজাম্প ও জ্যাভলিনের হেপ্টাথেলন ইভেন্টে সাফল্য়  পেলেন না বাংলার স্বপ্না বর্মন। জ্যাভলিনে হেপ্টাথেলন ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করলেন বাংলার স্বপ্না বর্মন। ৪১.৯১ মিটার থ্রো করেছেন তিনি। পুরুষদের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে জায়গা করে নিলেন অম্লান বড়গোহাঁই। তিনি ২১.০৮ সেকেন্ড সময় নেন। গল্ফে রুপো জিতলেন ভারতের অদিতি অশোক। থাইল্যান্ডের প্রতিযোগী সোনা ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন। মহিলাদের দলগত বিভাগে অবশ্য চতুর্থ স্থানে শেষ করল ভারত। 

উল্লেখ্য, ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) সপ্তম দিনটা ভারতীয় অ্যাথলিটদের জন্য় বেশ ভালই কাটল। পাঁচ পাঁচটি পদক জিতে নিল ভারত। আজ ভারত দুইটি সোনা, দুইটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জেতে। এর সুবাদেই ভারত এশিয়ান গেমসের পদক তালিকায় চার নম্বরে উঠে এল। ভারত আজকের পদকগুলি মিলিয়ে এখনও পর্যন্ত ১০টি সোনা ও ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৮টি পদক জিতেছে।

মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) ভারতীয় জুটি পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে এশিয়া সেরা হয়। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জয় পায় ভারত। এটাই দিনে ভারতের প্রথম পদক। দিনের দ্বিতীয় পদকও সোনারই ছিল।

রোহন বোপান্না (Rohan Bopanna) ও রুতুজা ভোশলে (Rutuja Bhosale) নিজেদের মিক্সড ডাবলস ম্যাচে সোনা জেতেন। চিনের লিয়াং ও হোয়াংয়ের বিরুদ্ধে ভারতীয় জুটি ২-৬ প্রথম সেটে পরাজিত হন বটে। তবে ৬-৩ তাঁরা পরের সেট জিতে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। সেখানে ১০-৪ জিতে স্বর্ণপদক নিশ্চিত করেন বোপান্নারা। তবে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক হাতছাড়া হয় ভারতের।

এরপর ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সরবজোৎ সিংহ এবং দিব্বাসুব্বারাজুর মিক্সড ডাবলস জুটি রুপো জেতে। চিনের থেকে মাত্র দুই কম, ১৪ পয়েন্ট পেয়ে ভারত সোনা হাতছাড়া করে। ভারতীয় অ্যাথলিটদের জন্যও আজ দিনটা বেশ ভাল ছিল। কার্তিক কুমার ও গুলভীর সিংহ পুরুষদের ১০ হাজার মিটারে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জেতেন। কার্তিক ২৮:১৫.৩৮ সেকেন্ড ও গুলভীর ২৮:১৭.২১ সেকেন্ডে নিজেদের ইভেন্ট শেষ করেন।

 

 

 

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget