এক্সপ্লোর

Asia Cup: এশিয়া কাপের প্রস্তুতিতে চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিলেন শ্রেয়স

Shreyas Iyer Update: সেখানে ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন তার কামব্যাক সম্পর্কে। এছাড়া দলের সঙ্গে যোগ দিয়েই পুরদমে অনুশীলন শুরু করে দিয়েছেন শ্রেয়স। 

মুম্বই:  চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিলেন শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা এশিয়া কাপের প্রস্তুতি সারছে। সেখানেই ক্যাম্পে যোগ দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ভারতীয় ক্রিকেট দলের ইনস্টাগ্রামে শ্রেয়সের সাক্ষাৎকারের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন তার কামব্যাক সম্পর্কে। এছাড়া দলের সঙ্গে যোগ দিয়েই পুরদমে অনুশীলন শুরু করে দিয়েছেন শ্রেয়স। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত মার্চে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন শ্রেয়স। এরপর পিঠের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। চোট সারিয়ে ফের ফিরেছেন। দীর্ঘদিন এনসিএতে রিহ্যাব চলছিল শ্রেয়সের। এশিয়া কাপ ও বিশ্বকাপে তিনি আদৌ নামতে পারবেন কি না তা নিয়েও কিছুটা সংশয় ছিল। কিন্তু অবশেষে সব চিন্তার অবসান ঘটিয়ে তিনি ফিরলেন জাতীয় দলে। শ্রেয়স বলছেন, ''খুব ভাল লাগছে জাতীয় দলে ফিরতে পেরে। দলের সতীর্থদের সঙ্গে আড্ডা মারছি। সবার হাসিমুখগুলো দেখতে পারছি আবার।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার (Team India) দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই ১৭ জনের দলে কেএল রাহুল (KL Rahul) থাকলেও, নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুল নতুন চোট পেয়েছেন। তবে শুরুর দিকে ম্যাচগুলিতে তিনি নাও খেলতে পারেন। তবে রাহুলের সাম্প্রতিক ফিটনেস রিপোর্ট কিন্তু বেশ ইতিবাচকই।

শ্রীলঙ্কায় যাওয়ার আগে বর্তমানে বেঙ্গালুরুর আলুরে ভারতীয় দল অনুশীলন সারছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সেই অনুশীলন শিবিরে রাহুল কোনও সমস্যা ছাড়াই ভালভাবেই ব্যাট করছেন। এই অনুশীলন শিবিরেই ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের পাশাপাশি তাঁদের ফিটনেস পরীক্ষাও করা হয়। সেই ইয়ো ইয়ো টেস্টে রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তরুণ ভারতীয় ব্যাটার শুভমন গিল। তাঁর ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৮.৭। সেখানে কোহলি নিজেই জানিয়েছিলেন ইয়ো ইয়ো টেস্টে তিনি ১৭.২ স্কোর করেছেন।

খবর অনুযায়ী, ইয়ো ইয়ো টেস্টে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রিকেটারই প্রয়োজনীয় ১৬.৫ সীমা পার করতে সক্ষম হয়েছেন। তবে শোনা যাচ্ছে কেএল রাহুল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন (রিজার্ভ সদস্য) নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এক বিসিসিআই সূত্র জানান, 'কোনও খেলোয়াড়ের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল তাঁর শেষ ম্যাচ খেলার সময় যা ছিল, তার থেকে বর্তমানে অনেকটাই ভিন্ন হতে পারে। শেষ কয়েক সপ্তাহ ফিটনেস নিয়ে খেলোয়াড়রা কতটা খেটেছেন, তার উপরই সবটা নির্ভর করে। এখনও পর্যন্ত গিলই সর্বাধিক ১৮.৭ স্কোর করেছেন। সিংহভাগ খেলোয়াড়রা ১৬.৫ থেকে ১৮-র মধ্যেই স্কোর করেছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget