এক্সপ্লোর

Shubman Gill: এক মরসুম পরেই দল বদলাচ্ছেন গিল? গুজরাত টাইটান্সের পোস্ট ঘিরে শুরু জল্পনা

Gujarat Titans: নিলামের আগেই শুভমন গিলকে দলে নিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্স। গত মরসুমে ১৩২.৩৩-র স্ট্রাইক রেট ও ৩৪.৫০-র গড়ে গিল মোট ৪৮৩ রান করে দলের খেতাব জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

নয়াদিল্লি: গত মরসুমেই কলকাতা নাইট রাইডার্স শুভমন গিলকে (Shubman Gill) রিটেন না করায়, তাঁকে নিলামের আগেই দলে নিয়ে নিয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। নতুন দলের হয়ে ব্যাটা হাতে পারফর্ম করে নজরও কেড়েছেন শুভমন। দলের সঙ্গে প্রথম মরসুমেই জিতেছেন আইপিএলও। তবে এক মরসুম পরেই ছিন্ন হতে চলেছে গিল ও গুজরাত টাইটান্সের সম্পর্ক? 

সোশ্যাল মিডিয়া পোস্ট

শনিবার (১৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় গুজরাত টাইটান্সের এক পোস্ট ঘিরেই যত জল্পনা। পোস্টে শুভমনকে তাঁর ভবিষ্যতের জন্য গুজরাত টাইটান্স শুভেচ্ছা জানিয়ে লেখে, 'সফরটা ভীষণই স্মরণীয় ছিল। আমাদের তরফে তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।' জবাবে গিলও সেই পোস্টেই আইপিএল ফ্রাঞ্চাইজিকে শুভেচ্ছা জানান। এর পর থেকেই গিলের গুজরাত টাইটান্স ছাড়ার নিয়ে জল্পনা তুঙ্গে। জল্পনা হওয়াটাও স্বাভাবিক। সাধারণত কোনও তারকা দল ছাড়লেই ফ্রাঞ্চাইজি বা ক্লাবের তরফে এমন পোস্ট করা হয়। তাই গিলের ক্ষেত্রে এমনটাই হতে চলেছে বলে মনে করছেন সমর্থকরা। 

 

 

কোন দলের হয়ে খেলবেন গিল?

গত মরসুমের আইপিএলে গিল কিন্তু গুজরাতের হয়ে বেশ নজর কেড়েছিলেন। ১৩২.৩৩-র স্ট্রাইক রেট ও ৩৪.৫০-র গড়ে গিল মোট ৪৮৩ রান করেছিলেন। ২৩ বছর বয়সি গিল গুজরাতের জার্সি গায়ে চাপিয়েই নিজের কেরিয়ারের সর্বোচ্চ রানের আইপিএল ইনিংসটিও খেলেন বটে। ১৬ ম্যাচে চারটি অর্ধশতরানও ছিল তাঁর ঝুলিতে। যদিও সরকারিভাবে টাইটান্স বা গিলের তরফে কিছুই ঘোষণা করা হয়নি, তবে সম্ভবত এখানেই শেষ। নতুন মরসুমে নতুন জার্সি গায়ে আইপিএলের মঞ্চ কাঁপাতে দেখা যাবে গিলকে। 

আরও পড়ুন: 'কেকেআরকে নিজের পরিবার মনে করতো শুভমন', তিক্ততার সুর বাবার গলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget