এক্সপ্লোর

IPL 2023 Orange Cup: দল হারলেও নতুন ইতিহাস রচনা করে অরেঞ্জ ক্যাপজয়ী শুভমন গিল

Shubman Gill: আইপিএলের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন শুভমন গিল।

আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ফাইনাল শেষে রেকর্ড পঞ্চমবার আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ফাইনালে ব্যাট হাতে তেমন বড় রান করতে পারেননি গুজরাত টাইটান্স ওপেনার শুভমন গিল (Shubman Gill)। মাত্র ৩৯ রানে আউট হন তিনি। তবে গোটা টুর্নামেন্টটা তাঁর কাছে অনেকটা স্বপ্নের মতোই কেটেছে। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে মরসুম শেষ করলেন, গড়লেন ইতিহাসও।

শুভমন গিল কণিষ্ঠতম ব্যাটার হিসাবে আইপিএলের মরসুমের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ (IPL 2023 Orange Cap) পেলেন। তরুণ ওপেনার এ মরসুমে ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ৮৯০ রান করেছেন। এটি আইপিএলের ইতিহাসে এক মরসুমে কোনও ব্যাটারের করা দ্বিতীয় সর্বোচ্চ রান। এই তালিকায় বিরাট কোহলি ( Virat Kohli) একে রয়েছেন। তিনি এক মরসুমে সর্বোচ্চ ৯৭৩ রান করেছিলেন। তারপরেই সর্বকালীন তালিকায় দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নিলেন গিল। তিনি এ মরসুমে তিনটি শতরান ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন।

প্রসঙ্গত, গিল এ মরসুমে ৮৫টি চার ও ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন। তাঁর ১১৮টি বাউন্ডারি এক মরসুমে সর্বকালীন বাউন্ডারি হাঁকানোর তালিকায় চতুর্থ সর্বোচ্চ। ফ্যাফ ডু প্লেসি (Faf du Plessis) প্রায় গোটা মরসুমে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রাখলেও, তাঁর দল আরসিবি কোয়ালিফায়ারে নিজের জায়গা পাকা করতে পারেনি। সেই সুযোগেই শুভমন তাঁকে পিছনে ফেলে দেন। ডুপ্লেসি মরসুম শেষ করলেন দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে। তিনি ৫৬.১৫ গড়ে মরসুমে মোট ৭৩০ রান করেছেন।

ফাইনালে ৪৭ রানের ইনিংসের জন্য ম্য়াচ সেরা নির্বাচিত হন ডেভন কনওয়ে (Devon Conway)। তিনি এই ইনিংসের সুবাদেই তিনে শেষ করলেন। কিউয়ি তারকা ৫১.৬৯ গড়ে মরসুমে মোট ৬৭২ রান করেছেন। ৪৭ রানের ইনিংসে কনওয়ে পিছনে ফেলে দেন বিরাট কোহলিকে। বিরাট এ মরসুমে ৫৩.২৫ গড়ে ৬৩৯ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে শেষ করলেন আরেক তরুণ ভারতীয়, রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি ৪৮.০৮ গড়ে মোট ৬২৫ রান করেছেন। অরেঞ্জ ক্যাপ তালিকার প্রথম দশে একমাত্র কেকেআর তারকা রিঙ্কু সিংহ। তিনি ১৪ ম্যাচে ৫৯.২৫ গড় ও ১৪৯.৫২ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন।

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget