এক্সপ্লোর

Singapore Open 2022: জোড়া ম্যাচ পয়েন্ট নষ্ট, কোয়ার্টারেই শেষ সাইনা নেহওয়ালের দৌড়

Singapore Open: প্রথম গেমে ওহরি একপেশেভাবে জয়ের, দ্বিতীয় গেম সহজেই জিতে নেন সাইনা। তৃতীয় গেমেও সাইনা বেশ বড় লিড নিতে সক্ষম হলেও, গেম এবং ম্যাচ সেই হারতেই হল।

সিঙ্গাপুর: দিনের শুরুতেই পিছিয়ে থেকে সিঙ্গাপুর ওপেনের (Singapore Open Super 500) সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন পিভি সিন্ধু। এরপর প্রায় একই সময় তিনটি ভিন্ন ম্যাচে এইচ এস প্রণয়, সাইনা নেহওয়াল (Saina Nehwal) এবং এম আর অর্জুন ও ধ্রুব কাপিলার ডাবলস জুটি কোর্টে নেমেছিল সেমিফাইনালের টিকিট বুক করতে। তবে প্রণয় এবং কাপিলা-অর্জুন জুটি তা করতে পারেননি। আশা ছিল সাইনার কাছ থেকে। তবে তিনিও ব্যর্থ হলেন।

প্রথম দুই গেমে দুই উল্টো ছবি

জাপানের আয়া ওহরির (Aya Ohori) বিরুদ্ধে প্রথম গেমে একেবারেই ছন্দে দেখায়নি সাইনাকে। বাঁ-হাতি শাটলার সহজেই ১৩-২১ ব্যবধানে প্রথম গেম নিজের নামে করেন। দ্বিতীয় গেমে আবার ছবিটা একেবারেই উল্টে যায়। শুরুতেই ৬-১ লিড নিয়ে নেন সাইনা। এই বিশাল লিডটাই শেষ পর্যন্ত সাইনার কাজে লাগে। ওহরি গেমে দুই-একবার ফেরার প্রচেষ্টা করেন। পর পর পয়েন্টও জেতেন বটে, তবে ২১-১৫ তে সাইনা দ্বিতীয় গেম জিতে নিয়ে ম্যাচে সমতায় ফেরেন।

দ্বিতীয় গেম জয়ের আত্মবিশ্বাস নিয়েই তৃতীয় গেমটা শুরু করেন সাইনা। প্রথম থেকেই এই গেমে নিজের দাপট দেখাচ্ছিলেন ভারতীয় শাটলার। ওহরির থেকে এক সময় পাঁচ পয়েন্টের লিড নিয়ে ১৪-৯ এগিয়েও যান সাইনা। ওহরি ম্যাচে ফিরে আসেন। তবে সাইনা নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে লিড অব্যাহত রাখেন। এরপর ২০-১৮ তে এগিয়ে থাকা সাইনা ম্যাচ পয়েন্টও পেয়ে যান। মনে হচ্ছিল সিন্ধুর মতো তিনিও প্রথম গেমের পরাজয় ভুলে এক দুরন্ত কামব্যাকে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করবেন।

ম্যাচ পয়েন্ট হাতছাড়া

কামব্যাক হল বটে, তবে সাইনার নয়, ওহরির। অনবদ্যভাবে চাপের মুখে একের পর এক তিন পয়েন্ট জিতে সাইনাকে একেবারে স্তম্ভিত করে দেন তিনি। শেষমেশ সাইনা নিজের রিটার্ন নেটে মারলে ২০-২২ ব্যবধানে তৃতীয় গেম ও ম্যাচ জিতে নেন ওহরি। জয়ের স্বপ্ন দেখিয়েও হতাশাই হাতে লাগল সাইনার। ভারতীয় ব্যাডমিন্টন প্রেমীরাও নিশ্চয়ই হতাশ হবেন। সিন্ধু জিতলেও, পরপর তিন ম্যাচে লড়াই করেও ভারতীয় শাটলাররা পরাজিত হলেন। 

আরও পড়ুন: দুরন্ত লড়াইয়ে আবারও বাজিমাত পিভি সিন্ধুর, পৌঁছলেন সেমিফাইনালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget