এক্সপ্লোর

রয়েছে বোর্ড মিটিংয়ে যোগ দেওয়ার অভিজ্ঞতা, একাধিক বোর্ডের সমর্থনের ইঙ্গিত, পাশে বিসিসিআই, আর কী কী কারণে আইসিসি চেয়ারম্যান পদের দৌড়ে ফেভারিট সৌরভ

মনোহর আর একটি টার্ম পদে থাকতে পারেন। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, মনোহর নিজেই চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ বাড়াতে আগ্রহী নন।

নয়াদিল্লি: আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে জোরালভাবে উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। কিন্তু কীভাবে আচমকা ভেসে উঠল সৌরভের নাম? ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদে থাকাকালীন কোন অঙ্কে বদলে গেল সমীকরণ? কীভাবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার মসনদের দৌড়ে ঢুকে পড়লেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক? গত কয়েক সপ্তাহ ধরেই আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে চর্চা চলছে। যে পদে এখন আছেন শশাঙ্ক মনোহর। চেয়ারম্যান পদে আগামী জুলাইয়ে মেয়াদ শেষ হচ্ছে মনোহরের। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এবং জোরালভাবে উঠে এসেছে সৌরভের নাম। সৌরভের নাম নিয়ে আলোচনা আলাদা মাত্রা পেয়ে গিয়েছে কারণ, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ আইসিসি চেয়ারম্যান পদে ‘মহারাজ’কে দেখতে চেয়ে সওয়াল করেছেন। স্মিথের মন্তব্য তাৎুপর্যপূর্ণ কারণ, তিনি এখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। অন্যান্য দেশের বোর্ড কর্তাদের সঙ্গে জুম কলে কথা বলার সময় স্মিথ বলেছেন, ‘খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৌরভের বিশ্বাসযোগ্যতা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা গুরুত্বপূর্ণ হতে পারে।’ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অবশ্য স্মিথের মন্তব্যে সরকারিভাবে সিলমোহর দেয়নি। শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, ‘চেয়ারম্যান পদে কোন প্রার্থীকে সমর্থন করা হবে, সে ব্যাপারে আইসিসি এবং আমাদের নিজেদের প্রোটোকলকে আমরা অবশ্যই সম্মান করব।’ নতুন চেয়ারম্যান পদে নির্বাচন হতে পারে আগামী জুলাইয়ে। তবে আইসিসি-র কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, করোনা আবহে অন্যান্য খেলার মতো ক্রিকেটবিশ্বও যেরকম টালমাটাল পরিস্থিতি দিয়ে যাচ্ছে, তাতে এখনই কোনও নির্বাচন না-ও হতে পারে। বর্তমান পদাধিকারীদের দিয়েই কাজ পরিচালনা করা হতে পারে। আর যদি নির্বাচন হয়? কতটা সুযোগ রয়েছে সৌরভের? আইসিসি-র অন্যতম শক্তিশালী সদস্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড চেয়ারম্যান পদে সৌরভকে সমর্থন করার ইঙ্গিত দিয়েই রেখেছে। স্মিথ বলেছেন, ‘করোনা পরবর্তী সময়ে কঠিন নেতৃত্ব খুব জরুরি হয়ে পড়বে। আমার মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায় এই পদের জন্য এখন সবচেয়ে যোগ্য। ওর বিশ্বাসযোগ্যতা রয়েছে, নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে আর সর্বোপরি খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর মতো কাউকেই দরকার।’ আইসিসি চেয়ারম্যান হওয়ার যোগ্যতামান অর্জন করেছেন সৌরভ। মার্চ মাসে তিনি আইসিসি-র বোর্ড মিটিংয়ে যোগ দিয়েছিলেন। চেয়ারম্য়ান হওয়ার জন্য অন্তত একটি বোর্ড মিটিংয়ে যোগ দেওয়া প্রার্থীদের কাছে বাধ্যতামূলক। আগামী ২৮ মে আইসিসি-র আর একটি বোর্ড বৈঠকে যোগ দেওয়ার কথা সৌরভের। যা তাঁর প্রার্থীপদকে আরও জোরাল করবে। মনোহর আর একটি টার্ম পদে থাকতে পারেন। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, মনোহর নিজেই চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ বাড়াতে আগ্রহী নন। একটা সময় ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভসকে এই পদের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল। তবে সৌরভের নাম আলোচনায় উঠে আসার পর গ্রেভস ক্রমশ পিছতে শুরু করেছেন। সৌরভের দাবি জোরাল হওয়ার আর একটা কারণ হচ্ছে, আগামী জুলাইয়ে সম্ভবত তিন বছরের কুলিং অফ পিরিয়ডে যাওয়ার জন্য বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে হবে সৌরভকে। ভারতীয় বোর্ড কুলিং অফ-এর নিয়ম পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে। তবে সর্বোচ্চ আদালতে এখনও তার শুনানি হয়নি। আইসিসি চেয়ারম্যান পদে দাঁড়ালে ভারতীয় বোর্ডের সমর্থনও পাবেন সৌরভ। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য সৌরভই সেরা প্রার্থী। শুক্রবারই সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ধুমল জানিয়েছেন, কোনও ভারতীয় আইসিসি-র সর্বোচ্চ পদে বসুক, এটাই বোর্ডের ইচ্ছা। গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আইসিসি-র এক কর্তা ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান, ইংল্যান্ড ও আয়ার্ল্যান্ড বাদে বিশ্বের বেশিরভাগ ক্রিকেট বোর্ডই চেয়ারম্যান পদে ভারতীয় বোর্ডের কাউকে চাইছেন। সৌরভ নির্বাচনে লড়লে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ বোর্ডের সমর্থন পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ারও সৌরভের হয়ে সওয়াল করেছেন। বলেছেন, ‘একটা ব্যাপার আমি বুঝি। ভারতীয় ক্রিকেট বোর্ড চালাতে গেলে অনেক কিছু করার দক্ষতা থাকতে হয়। সুনাম থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সৌরভের এমনিই রয়েছে। তবে খুব কুশলী রাজনীতিক হতে হবে। অনেক কিছুর ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে। এমন একটা খেলার জন্য তুমি দায়িত্বপ্রাপ্ত যেটা ভারতে কোটি কোটি মানুষ অনুসরণ করে। ভারতীয় বোর্ডের দায়িত্ব সামলানোটা তাই কঠিন। সৌরভ এখনও পর্যন্ত দারুণভাবে দায়িত্ব পালন করেছে। ভারতীয় বোর্ডের প্রধান হিসাবে ভাল কাজ করলে কে বলতে পারে ভবিষ্যতে ওর জন্য কী অপেক্ষা করে রয়েছে!’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget