এক্সপ্লোর

Sourav Ganguly : কোচ দ্রাবিড়ের চুক্তি বাড়ায় খুশি প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ, আস্থা রাখলেন রাহুলেই

Rahul Dravid : হেড কোচ দ্রাবিড়ের নেতৃত্বে আগামী সাত মাসের মধ্যে ফের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বলেই মনে করিয়ে দিলেন মহারাজ।

কলকাতা : বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন তিনিই টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্বে এনেছিলেন রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। বিশ্বকাপে (World Cup 2023) টিম ইন্ডিয়ার তুখোড় পারফরম্যান্সের পর বোর্ড রাহুলের মেয়াদ বাড়ানোয় রীতিমতো খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আরও অনেকদিন তাঁর প্রাক্তন সতীর্থ-ই মেন ইন ব্লু-র দায়িত্বে থাকবেন বলেও আশাপ্রকাশ করলেন তিনি। 

কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'দ্রাবিড়েই আস্থা রাখায় অবাক হইনি। বোর্ডের দায়িত্বে যখন ছিলাম, আমরাই কোচের দায়িত্ব কাঁধে নিতে ওঁকে রাজি করিয়েছিলাম। ওঁর দায়িত্বের মেয়াদবৃদ্ধি হওয়াতে তাই ভীষণ খুশি।' প্রসঙ্গত, বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। চ্যাম্পিয়নের মুকুট অধরাই থেকেছে।। তবে হেড কোচ দ্রাবিড়ের নেতৃত্বে আগামী সাত মাসের মধ্যে ফের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে বলেই মনে করিয়ে দিলেন মহারাজ।

২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের প্রসঙ্গ সামনে এনে সৌরভ বলেছেন, 'চ্যাম্পিয়ন হয়তো হতে পারেনি, তবে বিশ্বকাপে সেরা পারফরম্যান্স মেলে ধরেছে ভারতীয় দল। আমাদের যাত্রাও ফাইনালে থেমেছিল। এই মুহূর্তে দ্রাবিড়ের কাছে ফের সুযোগ রয়েছে। আগামী সাত মাসে ফের ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ (টি২০ বিশ্বকাপ ২০২৪), আশা রাখি সেখানে ফাইনালিস্টের তকমা ঝেড়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে ভারত।'

কোচ রাহুল দ্রাবিড়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ওপরেই আস্থা রাখছেন মহারাজ। সঙ্গে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতের সাফল্য নিয়ে আশাবাদী সৌরভ। প্রোটিয়া সফরেই এবার তিন ফর্ম্যাটে তিন ক্যাপ্টেন নিয়ে যাচ্ছে ভারতীয় দল। সেটা কি কোথাও দলের ভারসাম্যে প্রভাব ফেলবে? সৌরভ কিন্তু তেমন কোনও সম্ভাবনা দেখছেন না। বরং তারুণ্যে ভরপুর এই টিম ইন্ডিয়া সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছবে বলেই তাঁর আশা।                                                                                       

আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget