এক্সপ্লোর

Sourav Ganguly Health Update: ওমিক্রনের প্রাথমিক রিপোর্ট নেগেটিভ, বাড়ি ফিরলেন সৌরভ

Sourav Ganguly Health Update: কোভিড আক্রান্ত হওয়া সৌরভের (sourav ganguly) ওমিক্রন (omicron) রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি।

কলকাতা: ওমিক্রনের প্রাথমিক রিপোর্ট নেগেটিভ, বাড়ি ফিরলেন সৌরভ। ওমিক্রন পরীক্ষা চলার মধ্যেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল। পিপিই পরে হাজির ছিলেন সৌরভের গাড়ির চালক।  করোনা আক্রান্ত হয়ে সৌরভ উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, সৌরভ এখন আগের থেকে অনেকটাই ভাল। সর্দি নেই।  চিকিত্‍সক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাই বলছেন তিনি। ফোনে কথা বলছেন। টিভিও দেখছেন।  হাসপাতাল সূত্রে খবর, বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা যা, তাতে তিনি বাড়িতে আইসোলেশনে থাকতে পারেন। গতকালই, উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি। ঘরে বসে টেলিভিশন দেখছেন। কথা বলছেন চিকিত্সকদের সঙ্গে। হাসপাতাল সূত্রে খবর, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাল্টি ভিটামিন, ভিটামিন সি-জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম। আজ চেষ্ট এক্স-রে করার সম্ভাবনা। তিনি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা, তা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট আজই এসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

 

হাসপাতাল সূত্রে খবর, ওমিক্রন-রিপোর্ট দেখে বাড়ি ফেরা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে,  সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

বছরের শুরুতেই আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। বছরের শেষে তাঁর শরীরে থাবা বসাল করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন BCCI প্রেসিডেন্ট। সূত্রের খবর, কয়েকদিন আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই, তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে  রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। সোমবার রাতে তাঁকে মনক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়। মঙ্গলবার সকালেও সৌরভের শারীরিক পরীক্ষা করা হয়।

বছরের শুরুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে ব্লকেজ ধরা পড়ে। ২ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ার পর, তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়। সৌরভের ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়। কিন্তু, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২০ দিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget