এক্সপ্লোর

Ganguly On Kohli: বিরাট কোহলির সঙ্গে তুলনার জবাবে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Sourav Ganguly Comment: এশিয়া কাপের আগে সৌরভ স্পষ্টতই জানিয়েছিলেন বিরাট শীঘ্রই ফর্মে ফিরবেন। সৌরভের কথাই সত্যি হয়েছে। এ বারের এশিয়া কাপে এখনও অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক কিন্তু বিরাটই।

নয়াদিল্লি: প্রায় তিন বছর পর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ সময় পরে ভারতীয় মহাতারকা বড় রান করেছেন, তাই স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। এরই মাঝে বিরাট কোহলির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে মতামত প্রকাশ করলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

অধিক দক্ষ বিরাট

অতীতে সৌরভ ও বিরাটের মধ্যে মতপার্থক্য এবং বিবাদ বারবার শিরোনাম কেড়েছে। তবে সেসব এখন অতীত। এশিয়া কাপের আগে সৌরভ স্পষ্টতই জানিয়েছিলেন বিরাট শীঘ্রই ফর্মে ফিরবেন। সৌরভের কথাই কিন্তু সত্যি হয়েছে। এ বারের এশিয়া কাপে এখনও অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক কিন্তু বিরাটই ৯২-র গড় ও ১৪৭-র অধিক স্ট্রাইক রেটে বিরাট পাঁচ ম্যাচে মোট ২৭৬ রান করেন। রোহিত শর্মার রেকর্ড ভেঙে এশিয়া কাপে ভারতের হয়ে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও বর্তমানে বিরাট কোহলিই। ৩৩ বছর বয়সি ভারতীয় তারকা ফর্মে ফেরায় সৌরভ ভীষণই খুশি। তাঁকে দরাজ সার্টিফিকেটও দিলেন তিনি।

বিরাটের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে সৌরভের মত, 'তুলনাটা সবসময়ও খেলোয়াড়ি দক্ষতার সাপেক্ষে হওয়া উচিত। আমার মতে ও (বিরাট) আমার থেকে অধিক দক্ষ। আমরা দুইজন দুইটি পৃথক সময়ে নিজেদের ক্রিকেটটা খেলেছি এবং প্রচুর সংখ্যক ম্যাচ খেলেছি। আমার সময়ে আমি অনেকদিন খেলেছি এবং ওর সময়ে ও নিজের খেলা চালিয়ে যাচ্ছে এবং সম্ভবত আমার থেকে বেশি ম্যাচও খেলবে ও। বর্তমানে আমি ওর থেকে বেশি ম্যাচ খেলেছি। তবে আমায় ছাড়িয়ে যাবে। এককথায় ও অনবদ্য একজন ক্রিকেটার।'

বিরাট বলেই সম্ভব!

গৌতম গম্ভীরও বিরাট কোহলির প্রশংসা করলেও, তিনি কিন্তু মনে করছেন অন্য কোনও ক্রিকেটার হলে তিন বছর শতরান না করে সে ভারতীয় দলে সুযোগ পেত না। গম্ভীর বলেন, 'সত্যি বলতে আমার মনে হয় না (ভারতীয়) সাজঘরের কেউই তিন বছর শতরান না করে দলে থাকতে পারত। রাহানে, রোহিত শর্মা, অশ্বিন, কেএল রাহুলদের তো সকলকেই কোনও না কোনও সময়ে বাইরে বসতে হয়েছে। আমি এমন একজনকেও চিনি না যে তিন বছর শতরান না করে দলে জায়গা পেয়েছে। এটা বিরাট কোহলি বলেই সম্ভব হয়েছে এবং ও নিজের কৃতিত্বে এইটুকু অর্জন করেছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: সপরিবার দলের সঙ্গে, ফিজিওর ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, অস্বস্তিতে নির্বাচকেরাও
সপরিবার দলের সঙ্গে, ফিজিওর ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, অস্বস্তিতে নির্বাচকেরাও
IPL Qualifier 2 Live: অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
GT vs RR Match Highlights: বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত
বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত
Manjrekar On Jaiswal: 'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget