এক্সপ্লোর

Sourav Ganguly MS Dhoni: কেমন ছিল সৌরভ-ধোনি সম্পর্ক? দাদার জন্মদিনে ফিরে দেখা দুই কিংবদন্তির রসায়ন

Sourav Ganguly Birthday: তাঁরা ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন দুজনে।

কলকাতা: তাঁরা ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন দুজনে। দুই মহাতারকার জন্মদিনও পরপর। ৭ জুলাই ধোনির জন্মদিন। ৮ জুলাই সৌরভের।

দুই কিংবদন্তির সম্পর্ক নিয়ে অনেক জল্পনা রয়েছে। কেমন ছিল দুজনের সম্পর্ক? ধোনির উত্থানের নেপথ্যে সৌরভের অবদান অনস্বীকার্য। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক হয়েছিল সৌরভের নেতৃত্বেই। পরে সৌরভ যখন জাতীয় দলে ব্রাত্য, তখন অনেকে আঙুল তুলেছিলেন ধোনির দিকে। যদিও ধোনি একটা বিষয়ে লুকোছাপা করেননি। সীমিত ওভারের ক্রিকেটে ফিট ক্রিকেটারদেরই চেয়েছিলেন তিনি। যে নিক্তিতে সেই সময় সৌরভ পিছিয়ে পড়েছিলেন।

তবে সৌরভকে শ্রদ্ধার আসনেই বসিয়েছেন ধোনি। যার নজির তিনি তৈরি করেছিলেন নাগপুরে। সৌরভের বিদায়ী ম্যাচে।

কেরিয়ারের শেষ ম্যাচে ৫ মিনিটের জন্য অধিনায়ক হয়ে গিয়েছিলেন সৌরভ! কীভাবে? মহেন্দ্র সিংহ ধোনির উদ্যোগে। ২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের শেষ ম্যাচ। সেই ম্যাচ খেলেই অবসর নেন তিনি। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন ধোনি।

ধোনি সৌরভকে অনুরোধ করেছিলেন, ৫ মিনিটের জন্য দলকে নেতৃত্ব দিতে। ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে এবং সম্মান জানাতে চেয়েছিলেন ধোনি।

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে অভিষেকের মঞ্চে ব্যর্থ। ব্রাত্য করে ফেলা হয়েছিল জাতীয় দলে। সৌরভ গঙ্গোপাধ্যায় নাটকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। শনিবার, ৮ জুলাই ৫১ বছর পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে তাঁর কেরিয়ারের কিছু স্বল্পপরিচিত ঘটনা তুলে ধরা হল। অধিনায়ক হিসাবে কিংবদন্তি সৌরভ। গড়াপেটা বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটকে টিম ইন্ডিয়া গড়ে তুলেছিলেন সৌরভ। তবে একটিমাত্র আইসিসি ট্রফি জেতেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন অধিনায়ক সৌরভ। সেটাও যুগ্মভাবে।

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সৌরভের টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভ মাঠে থাকা মানে বরাবরই বিশেষ কিছু ঘটবে, এমনই যেন হয়ে গিয়েছিল দস্তুর।

স্টিভ ওয়র অস্ট্রেলিয়ার টানা ১৭ টেস্টে জয়ের অশ্বমেধকে হ্যাঁচকা টানে মাটিতে নামিয়েছিলেন। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।

বিভিন্ন সংস্কার বিশ্বাস করতে সৌরভ। সৌভাগ্য ফেরাতে কেরিয়ারে তিনবার জার্সির নম্বর বদল করেছিলেন সৌরভ। ৯৯, ২৪ ও ১ - তিনবার তিন নতুন নম্বর জার্সিতে ব্যবহার করেছিলেন সৌরভ।

টেস্ট ক্রিকেটে ৭২১২ রান। ওয়ান ডে ক্রিকেটে ১১৩৬৩ রান। সব মিলিয়ে ৩৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি। লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ছবি হয়ে রয়েছে বিলেতে দাদাগিরির সেই ছবি।

আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget