এক্সপ্লোর

বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভের মেয়াদ শেষ, ‘অভিভাবকহীন’ ভারতীয় ক্রিকেট

বিসিসিআই প্রেসিডেন্ট পদে আজ মেয়াদ শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

কলকাতা: ক্রিকেট প্রশাসক পদে ৬ বছরের দীর্ঘ মেয়াদ শেষ। প্রশাসক হিসেবে পাঁচ বছরেরও বেশি সময় সিএবি-র শীর্ষ পদাধিকারী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত অক্টোবরে তিনি দায়িত্ব পান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। বিসিসিআই প্রেসিডেন্ট পদ আজ মেয়াদ শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একই সঙ্গে মেয়াদ ফুরিয়েছে বিসিসিআই সেক্রেটারি জয় শাহরও। তবে এই দুই প্রশাসকই শীর্ষ আদালতে আবেদন করেছেন তাঁদের তিন বছর পূর্ণ মেয়াদের জন্য। যেহেতু বিষয়টি বিচারাধীন এবং আদালত এখনও রায় জানায়নি সেহেতু এখনও এই পদে বহাল থাকতে পারবেন সৌরভ ও জয়। তবে পদাধিকারী হিসাবে কোনও বৈঠকে থাকতে পারবেন না তাঁরা। আপাতত বোর্ডের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন প্রাক্তন ক্রিকেটার তথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল।

সৌরভ গঙ্গোপাধ্যায় ২০১৪ সালে সিএবি সচিব হন। তারপর জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর প্রেসিডেন্ট পদেও অভিষেক হয় তাঁর। এরপর বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসেন সৌরভ। রাজ্যের ক্রিকেট সংস্থা ও বিসিসিআই মিলিয়ে একটানা ৬ বছর প্রশাসকের ভূমিকায় রয়েছেন তিনি। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী এরপর তাঁকে বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যেতে। যাকে চ্যালেঞ্জ করেই শীর্ষ ন্যায়ালয়ে আবেদন করেছেন সৌরভ। একই আবেদন জানিয়েছেন জয়ও। আগামী মাসে সেই মামলার শুনানি। ততদিন পর্যন্ত সরকারি মেয়াদ ফুরোলেও পদে থাকছেন সৌরভ এবং জয় উভয়।

এই পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থার শীর্ষে ‘দাদা’-কে দেখতে চেয়েছেন কুমার সঙ্গকারা, গ্রেম স্মিথের মতো কিংবদন্তিরা। এদিকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় বোর্ডের প্রসিডেন্ট হিসেবে সৌরভকেই দেখতে চান সুনীল গাওস্কর। যদিও সম্প্রতি সৌরভকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি গোটাটাই সময় ও পরিস্থিতির ওপর ছেড়ে দিয়েছেন। জন্মদিনে মহারাজকে আইসিসি পদাধিকারী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, করোনাকালে তিনি কোনও সম্ভাবনা নিয়েই ভাবতে নারাজ। এমনকী, রাজনীতিতে অভিষেক নিয়ে সৌরভের জবাব ছিল, “প্রত্যেকবারই এই প্রশ্নের উত্তর দিতে হয়।” একগাল হেসে বেহালার বাঁ হাতি স্রেফ বলেছিলেন, “দেখা যাক।”

সেরা শিরোনাম

Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
FIFA World Cup 2026: 'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
France vs Paraguay: মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget