এক্সপ্লোর

Sourav Ganguly Special: গ্রেগের সাহায্য নিয়ে তাঁরই পাড়ায় গিলেসপিদের পিটিয়ে সৌরভের স্পর্ধার ১৪৪

Sourav Ganguly Special: ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধে লড়াই করা তখন জলে নেমে কুমিড়ের সঙ্গে লড়াই করার সমান। গাব্বার মাঠ মানেই বাউন্স, শর্টপিচ বলের ছড়াছড়ি দেখতে পাওয়া যাবে।

কলকাতা: ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে যতগুলো স্মরণীয় ইনিংস রয়েছে। তার আর্কাইভে গাব্বায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) করা ১৪৪ রানের ইনিংসটি আজও উজ্জ্বল। শর্টপিচ ডেলিভারি খেলার ক্ষেত্রে তাঁর দুর্বলতা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু সমালোচকদের তুড়ি মেরে উড়িয়ে ১৭ বছর আগে এই ইনিংস খেলেছিলেন। আমাদের ওস্তাদের মার.. সিরিজে এই ইনিংসটি এবারের প্রতিবেদন-- 

সেই সময় বিশ্বের ১ নম্বর টেস্ট দল স্টিভের অস্ট্রেলিয়া। ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধে লড়াই করা তখন জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করার সমান। কিন্তু সেই সাহসটাই দেখিয়েছিলেন এক বঙ্গসন্তান। গাব্বার মাঠ মানেই বাউন্স, শর্টপিচ বলের ছড়াছড়ি দেখতে পাওয়া যাবে। আর তা দিয়েই ভারতীয় ব্যাটিং লাইন আপকে আঘাত হানবেন অজি পেসাররা। এটাই তো ছিল পরিকল্পনা। অস্ট্রেলিয়ার মাটিতে ৪ ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল সেবার সৌরভের টিম ইন্ডিয়া। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার সচিন গাব্বায় খেলেছেন দুটি ম্যাচ। ১৯৯১ এবং ২০০৩ সালে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৩ রান। বার বার পেসারদের বলেই ফিরতে হয়েছে তাঁকে। গাব্বা বারবার খালি হাতে ফিরিয়েছে ভারতীয় ক্রিকেটের মহানায়ককে। তবে এই গাব্বায় স্মরণীয় করে রেখেছে সৌরভের টেস্ট কেরিয়ারকে। 

সিরিজের প্রথম ম্যাচই ছিল গাব্বায়। অধিনায়ক হওয়ার পর প্রথমবার অস্ট্রেলিয়া সফর। সময় নষ্ট করতে চাননি সৌরভ। তাই আগেভাগেই উড়ে গিয়েছিলেন সে দেশে। পিচ ও পরিবেশ সম্পর্কে আভাস পেতে। শুধুই কি তাই। সৌরভের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় ভুল যে গ্রেগ চ্যাপেলকে কোচ করে নিয়ে এসেছিলেন তিনি, সেই চ্যাপেলের কাছেই তখন শর্ট বল খেলার পদ্ধতি শিখেছিলেন তিনি। পরবর্তীতে সৌরভ-চ্যাপেল দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের কালো অধ্যায় হয়ে থাকলেও, সেবার গ্রেগের সাহায্য নিয়েই তাঁর পাড়ায় দাদাগিরি দেখিয়েছিলেন সৌরভ।

গাব্বায় প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ। জাস্টিন ল্যাঙ্গারের ১২১ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে তিনশোর গণ্ডি পার হতে সাহায্য করে। ৩২৩ রানে থেমেছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভারতের প্রথম উইকেটে পড়ে দলীয় ৬১ রানের মাথায়। রাহুল, সচিন ২ মহারথীর কেউই রান পাননি। ৬২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে তখন প্রবল চাপে ভারত। ঠিক সেই সময়ই জ্বলে উঠল সৌরভের ব্যাট।  জেসন গিলেসপি, নাথান ব্র্যাকেনদের আগুনে গতি সামলে তাঁর ঝকঝকে ইনিংস, আজও ভারতীয়দের বিদেশের মাঠে সেরা ইনিংসের মধ্যে একটি। অজি পেসারদের শর্ট বলের চ্যালেঞ্জ হেলায় উড়িয়ে ১৮ টি চোখধাঁধানো বাউন্ডারি এসেছিল তাঁর ব্যাট থেকে। ১৯৬ বলে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ। যার দৌলতে প্রথম ইনিংসে ৪০৯ রান বোর্ডে তুলে নেয় ভারত। ৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৮৪ রান করে ডিক্লেয়ার দিয়ে দেয় অজিরা। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৯৯ রান। ২ উইকেট হারিয়ে বোর্ডে ৭৩ রান তুলতেই ম্যাচের যবনিকা টেনে দেওয়া হয়। 

ব্রিসবেন ম্যাচ ড্র হলেও গাব্বায় অজি দম্ভ চূর্ণ করে যে আত্মবিশ্বাস পেয়েছিল ভারতীয় দল, তার প্রতিফলন হয়েছিল পরের ম্যাচে অ্যাডিলেডে। সেখানে জিতে সিরিজেও এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও মেলবোর্ন টেস্টে হারের সম্মুখিন হতে হয়েছিল। কিন্তু সিডনি টেস্ট ফের ড্র করে সেবার সিরিজ ড্র করে দেশে ফিরেছিল সৌরভ ব্রিগেড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget