এক্সপ্লোর

Sourav Ganguly: শ্রীনিবাসনের থেকে মাইনে নিতেন, কড়া বিবৃতি সৌরভ শিবিরের, প্রমাণ করুক, পাল্টা বিশ্বরূপ

Sourav-Biswarup: সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন সিএবি-র প্রাক্তন কর্তা ও অধুনা তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এবার পাল্টা বোমা ছোড়া হল সৌরভ শিবির থেকে।

সন্দীপ সরকার, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (BCCI) হয়েও অন্তর্বাসের বিজ্ঞাপন করে পদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন বলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আক্রমণ করেছিলেন সিএবি-র প্রাক্তন কর্তা ও অধুনা তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে (Biswarup Dey)। এবার পাল্টা বোমা ছোড়া হল সৌরভ শিবির থেকে। অভিযোগ করা হল, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের (N Srinivasan) সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা থেকে মাইনে নিতেন বিশ্বরূপ।

বুধবার সৌরভের পাশে দাঁড়িয়েও তীব্র কটাক্ষ করতে ছাড়েননি বিশ্বরূপ। অভিযোগ করেছিলেন, নিজের সুবিধার্থে বিভিন্ন রাজনৈতিক দলের শরণাপন্ন হয়েছেন সৌরভ। সেই সঙ্গে অভিযোগ করেছিলেন, অন্তর্বাসের বিজ্ঞাপন করে বোর্ড প্রেসিডেন্ট পদের মর্যাদা লঙ্ঘন করছেন সৌরভ।

বৃহস্পতিবার সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্য এবিপি লাইভকে একটি বিবৃতি পাঠিয়েছেন। লিখেছেন, 'বিশ্বরূপবাবু, আপনার লেখার মধ্যে যেমন মন খারাপের প্রতিফলন আছে, তেমনই কিছু ব্যঙ্গ দেখতে পেলাম। আপনি লিখেছেন মিস্টার সৌরভ গঙ্গোপাধ্যায় অমিত শাহর হাত ধরে তিন বছর আগেই প্রেসিডেন্ট হয়েছেন বা অমিত শাহর উদ্যোগে ভারতীয়  বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, ব্রিজেশ পটেল ও শ্রীনিবাসনও তো অমিত শাহর সাহায্য চেয়েছিলেন  প্রেসিডেন্ট হতে। আপনি খুব ভাল করেই জানেন কারণ আপনি শ্রীনিবাসনের পে রোলে ছিলেন বহুদিন ধরেই। সেদিন  শ্রীনিবাসন তো ব্রিজেশ পটেলকে হাত ধরে এনেছিলেন অমিত শাহর বাড়িতেই তাঁকে বোর্ড প্রেসিডেন্ট করার জন্য। অমিত শাহ নিষেধ করে দেওয়ায় সেটা আর হয়নি। ব্রিজেশ পটেল নির্বাচনে দাঁড়ালেন না কেন? সাহস হল না?'

যা শুনে প্রাক্তন সিএবি কর্তা ও ক্রিকেট প্রশাসনে সৌরভ বিরোধী শিবিরের প্রধান মুখ হিসাবে পরিচিত বিশ্বরূপ এবিপি লাইভকে বললেন, 'শ্রীনিবাসন ইন্ডিয়া সিমেন্টস সংস্থার কর্ণধার। পে রোল তো দূরের কথা, ক্রিকেট প্রশাসনিক জীবনে ওঁর বা ওঁর সংস্থা থেকে এক টাকাও নিইনি। কেউ প্রমাণ করতে পারলে যা বলবে মেনে নেব।'

সৌরভ শিবির অবশ্য এখানেই থামছে না। তানিয়া বলছেন, 'শ্রীনিবাসনের মতো ক্ষমতাশালী লোক যিনি বোর্ড নির্বাচন করেছেন বহুবার, এইবারও করতেই পারতেন। কিন্তু করতে চাননি। এইবারও তো রজা বিনি, রাজীব শুক্ল বা বোর্ডের বাকি  যারা আছেন তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তো সেই অমিত শাহর জন্যই। এর আগেও অনেকেই অরুণ  জেটলি, সনিয়া গাঁধী, শরদ পওয়ারদের বরাভয় নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সচিব বা সভাপতির মতো পদ পেয়েছেন, সেটা তো আপনার অজানা নেই! তখন আপনাকে প্রতিবাদ করতে দেখলাম না বিশ্বরূপবাবু! আপনি মনে হয় তাঁদের কিছু লোকের চামচে ছিলেন।'

সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে যেদিন কার্যত ছেঁটে ফেলা হল, সেদিন বিশ্বরূপ সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন। লেখেন, 'বছর তিনেক আগে বিজেপির হাত ধরে (পড়তে হবে অমিত শাহ-র হাত ধরে) ব্রিজেশ পটেলকে হঠিয়ে, রাতারাতি বোর্ড প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন সৌরভ। অথচ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ব্রিজেশের প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু ব্রিজেশের বদলে সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করা হয় শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। ঠিক একইরকমভাবে আমার গুরু শ্রদ্ধেয় জগমোহন ডালমিয়ার আকস্মিক প্রয়াণের বাহাত্তর ঘণ্টার মধ্যে নবান্নে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়ে সিএবি প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ।' বিশ্বরূপ প্রশ্ন তোলেন, 'সিএবি নির্বাচন এড়িয়ে ঘুরপথে তখন সংস্থার প্রেসিডেন্ট হয়ে যাওয়া সৌরভের মতো ব্যক্তিত্বের পক্ষে খুব মাননসই ছিল কি?'

সৌরভের আপ্তসহায়ক যা নিয়ে বলছেন, 'বিশ্বরূপবাবু তো সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাম আমলে বুদ্ধবাবু (প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য) বা অন্য কোনও মন্ত্রীর খুব কাছের মানুষ বলেছেন দেখলাম। কিন্তু আপনি কি তাঁদের কাছের মানুষ  ছিলেন না? আপনার রেফিউজ অফিসের মেন বিল্ডিংয়ে এখনও বিরাট করে প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের নামের প্লেট লেখা আছে, তিনি কি আপনার শত্রু ছিলেন? হয়তো তখন খুব ক্ষমতা ছিল ওঁর। আর আপনার প্রয়োজন ছিল। হয়তো রেফিউজ বিল্ডিংয়ের ক্লিয়ারেন্স লাগতো আপনার...।' যোগ করেছেন, '২০১৫ সালে সৌরভ যখন সিএবি প্রেসিডেন্ট হন, আপনি তো লড়াই করতেই পারতেন। আপনাকে কেউ কি বারন করেছিল? নাকি হেরে যাওয়ার ভয়ে আপনি লড়তে চাননি? আপনার মনোনয়ন দেওয়া তো কেউ আটকায়নি। আপনি হয়তো ভেবেছিলেন, কোষাধ্যক্ষ পদটাও না হারাতে হয়।'

বিশ্বরূপ প্রশ্ন তুলেছিলেন সৌরভের বাণিজ্যিক প্রচার নিয়ে। যা নিয়ে সৌরভের আপ্ত সহায়কের প্রশ্ন, 'আপনার খুব কাছের  মানুষ শ্রীনিবাসন তো সিমেন্টের ব্যবসা করেন। তিনি যখন বোর্ড বা আইসিসি-র পদে ছিলেন, সিমেন্ট কারখানা কি বন্ধ করে দিয়েছিলেন? নাকি জগমোহন ডালমিয়া তাঁর চর্মনগরী বন্ধ করেছিলেন? শরদ পাওয়ার কি তাঁর রাজনৈতিক কর্মসূচি বন্ধ করেছিলেন? নাকি শশাঙ্ক মনোহর কোর্টে প্র্যাক্টিস বন্ধ করেছিলেন?' যোগ করেছেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় স্বনামধন্য। তাই গত ২৫ বছর তিনি বিজ্ঞাপনের মুখ। বোর্ডের সভাপতি সাম্মানিক কাজ। তাই ব্যক্তিগত কাজ চালিয়ে যেতেই হয়।'

বিশ্বরূপ অবশ্য অভিযোগ মানতে নারাজ। বলছেন, 'শ্রীনিবাসনের সিমেন্ট সংস্থা বা জগমোহন ডালমিয়ার চর্ম সংস্থা পারিবারিক ব্যবসা। আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমি, স্কুল, পারিবারিক প্রিন্টিং ব্যবসা নিয়ে তো প্রশ্ন তুলিনি। কারও আয়ের দরজা তো বন্ধ হতে পারে না। আমি বলেছি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদের অমর্যাদা হয় এরকম কিছু না করতে। কোথাও বলা নেই যে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে বাণিজ্যিক প্রচার করা যাবে না। আইনি বাধা নেই। তবে ভাবমূর্তি বলে তো একটা ব্যাপার আছে! পদে থেকে কিছু কাজ করা যায় না।'

সৌরভ শিবির অবশ্য গোলাগুলি থামাচ্ছে না। কিংবদন্তি অধিনায়কের আপ্ত সহায়ক আক্রমণের সুরে বলেছেন, 'আপনি যখন সিএবির পদে ছিলেন, আপনার রেফিউজ সংস্থার নামে প্রচুর অনুদান নিতেন। এখন আপনি কাউন্সিলর হওয়ায় নিশ্চয়ই সেই অনুদানের পরিমাণ বেড়ে গিয়েছে?'

বিশ্বরূপ অভিযোগ উড়িয়ে বলছেন, 'আইসিসি চেয়ারম্য়ান হওয়ার পর শতাব্দীপ্রাচীন রেফিউজ সংস্থা শ্রীনিবাসনকে নিজেদের অর্থে সংবর্ধনা দিয়েছিল। সেই অনুষ্ঠানে এসে রেফিউজ সংস্থাকে প্রকাশ্যেই এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন শ্রীনিবাসন। সেই অনুদানের বিনিময়ে রসিদও দেওয়া হয়েছিল। সেই অনুদানের টাকায় ৫ হাজার স্কোয়ার ফিট জায়গায় শতবার্ষিকী ভবন তৈরি করেছে রেফিউজ। সেই অর্থে এডুকেশনাল স্কুল, ভোকেশনাল সেন্টার ও রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করা হয়েছে। ফলে এসব অভিযোগ ভিত্তিহীন।'

ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ থেকে সরতে হচ্ছে সৌরভকে। তাঁর আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনাও ক্রমশ ফিকে হচ্ছে। সামনে সিএবি-র বার্ষিক সাধারণ সভা। এই পরিস্থিতিতে নিজের রাজ্য সংস্থার প্রাক্তন কর্তার বাউন্সার ধেয়ে আসছে সৌরভের দিকে। যে বাউন্সার হুক করে মাঠের বাইরে ফেলতে তৎপর সৌরভ-ঘনিষ্ঠরা।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget