এক্সপ্লোর

Sourav Ganguly: একদিনে কেউ নরেন্দ্র মোদি হয় না, সৌরভের মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা

Sourav on Modi: জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, একদিনে কেউ নরেন্দ্র মোদি (Narendra Modi) হতে পারে না।

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মসনদ হারানোর নেপথ্যে কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে। অথচ সেই দলেরই প্রধান মুখের প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিলেন, একদিনে কেউ নরেন্দ্র মোদি (Narendra Modi) হতে পারে না।

বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সৌরভ। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার সৌরভ বলেন, 'একদিনে কেউ সচিন তেন্ডুলকর হয় না। একদিনে কেউ অম্বানি হয় না। একদিনে কেউ নরেন্দ্র মোদি হয় না।'

সৌরভের মুখে মোদির নাম শুনে এদিন অনুষ্ঠানে হাজির অনেকেই চমকে গিয়েছেন। কারণ, সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার নেপথ্যে বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, সক্রিয় রাজনীতিতে যোগে দেওয়ার প্রস্তাব ফেরানোতেই হয়তো পদ খোয়াতে হল সৌরভকে। তাঁর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ হারানোর নেপথ্যেও অনেকে বিজেপিকে দায়ী করছেন। সেই অবস্থায় সৌরভের মুখে প্রধানমন্ত্রীর নাম শোনাটা অনেককেই বিস্মিত করছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) শীর্ষপদ থেকে সরে যেতে কার্যত বাধ্য হচ্ছেন তিনি। ক্রিকেট প্রশাসনে তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, সিএবি-র মসনদে ফিরতে পারেন তিনি। প্রেসিডেন্ট পদে জমা দিতে পারেন মনোনয়ন।                                                               

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে যদিও মনে করেন, আজীবন কেউ ক্রিকেট প্রশাসনে থাকবেন না। সেই সঙ্গে তাঁর আমলে ভারতীয় ক্রিকেট যে উজ্জ্বল পথে গিয়েছে, তাও তুলে ধরছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।            

বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হল সৌরভকে। সেই অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'নিজে ক্রিকেট খেলেছি। ক্রিকেট প্রশাসনও সামলেছি। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি যে, ক্রিকেট প্রশাসকের কাজটা অপেক্ষাকৃত সহজ। তবে একসঙ্গে অনেক কিছু করতে হয়। আমি খুব ভালবাসি এই কাজটা। যদি গত তিন বছর ভারতীয় ক্রিকেটের দিকে দেখেন, দেখবেন অনেক কিছু ভাল হয়েছে।'                                                                                         

নিজের মন্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন সৌরভ। বলেছেন, 'করোনাকালে আইপিএল আয়োজন করা, মহিলাদের ক্রিকেট, অনেক ইতিবাচক ছবি রয়েছে। মহিলা ক্রিকেট দল রুপো জিতেছে (কমনওয়েলথ গেমসে)। বিদেশে ভারতীয় পুরুষদের দল খুব ভাল খেলেছে। ভারতীয় ক্রিকেটে এখন প্রচুর প্রাণশক্তি।'               

আরও পড়ুন: চমক! বোর্ড ছেড়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ? মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুঙ্গে জল্পনা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Argentina Vs Spain: নিশ্চিতভাবেই হবে তুল্যমূল্য লড়াই, তবুও বিশ্বজয়ের সম্ভাবনা কোন দলের বেশি এবার?
নিশ্চিতভাবেই হবে তুল্যমূল্য লড়াই, তবুও বিশ্বজয়ের সম্ভাবনা কোন দলের বেশি এবার?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget