এক্সপ্লোর

‘ইয়ো ইয়ো টেস্টের সময় যদি তুমি প্রেসিডেন্ট থাকতে!', আক্ষেপ ও অভিনন্দন যুবির, প্রত্যুত্তর সৌরভের

ভারতীয় ক্রিকেটের রিমোট কন্ট্রোল এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের রিমোট কন্ট্রোল এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। সর্বসম্মতিতে মনোনয়ন জমার পরই সৌরভের বোর্ড প্রেসিডেন্ট হওয়া কার্যত নিশ্চিত ছিল। আর সেটাই হল। আনুষ্ঠানিকভাবে বোর্ড সভাপতি হলেন প্রিন্স অব কলকাতা। ঘোষণাও হয়ে গেল। ২৩ তারিখ বোর্ড সভাপতি হিসেবে প্রথম বৈঠক। তারপর হাতে ১০ মাস সময়। পাহাড় প্রমাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অগ্রসর হবে টিম সৌরভ। প্রাথমিকভাবে নজরে থাকবে প্রথম শ্রেণির ক্রিকেট এবং সঙ্গে অতি অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের অস্থিরতা কাটিয়ে স্থায়ী ও স্বচ্ছ প্রশাসন নিয়ে আসা। সচিন, লক্ষ্মণের মতো কিংবদন্তীরা আশাবাদী, সৌরভ এই চ্যালেঞ্জে সাফল্য পাবে, ভারতীয় ক্রিকেট উন্নতির শিখরে পৌঁছবে। শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা এসেছে হরভজন, কাইফ, যুবির তরফেও।

যুবরাজ সিংহের ট্যুইট, “ভারত অধিনায়ক থেকে বিসিসিআই সভাপতি, মহান মানুষের মহৎ পথ চলা। ক্রিকেটার থেকে প্রশাসক, খেলোয়াড়দের মনোভাব বুঝতে এর থেকে ভাল আর কী হতে পারে। দাদি, তোমাকে অভিনন্দন।” সঙ্গে আক্ষেপের সুরেই যুবি যোগ করেন, ইয়ো ইয়ো টেস্টের সময় যদি তুমি বোর্ড প্রেসিডেন্ট থাকতে!

এ কথা বিশ্ববন্দিত, ভারতীয় ম্যানেজমেন্ট এবং দল যখন ফিটনেসের ওপর সর্বাধিক জোর দিয়ে ইয়ো ইয়ো টেস্টকে বাধ্যতামূলক করল, তখন যুবরাজের মতো তারকা কসরত করেও কাঙ্খিত সাফল্য পাননি। অনেকে মনে করেন ক্যান্সার জয়ী যুবরাজের ক্রিকেট কেরিয়ার এভাবে হঠাৎ শেষ হয়ে যাওয়ার পিছনেও রয়েছে বোর্ডের মানসিকতা। একাধিকবার, একাধিক সাক্ষাৎকারে এই তারকা অলরাউন্ডারকে বলতে শোনা গিয়েছে, তিনি ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে চান। কিন্তু তাঁর স্বপ্ন, স্বপ্ন হয়েই থেকে গিয়েছে। ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন যুবি। কানাডায় পেশাদার লিগে খেললেও আন্তর্জাতিক ক্রিকটকে বিদায় জানিয়েছেন তিনি। তুলে রেখেছেন তাঁর পছন্দের নীল জার্সি।

যদিও, যুবরাজকে এখনও ‘সুপারস্টার’-ই মনে করেন মহারাজ। যুবির ট্যুইটের জবাবে সৌরভের উত্তর, “ধন্যবাদ। তুমি সেরা। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছ। এখন ক্রিকেটের জন্য আরও ভাল কিছু করতে হবে। তুমি আমার সুপারস্টার। ঈশ্বর, আশীর্বাদ বর্ষণ করুণ।” সৌরভের এই উত্তর মন জিতে নিয়েছে নেটিজেনদের। অতীতে হরভজেনর অভিনন্দন বার্তারও উত্তর দিয়েছিলেন সৌরভ। ভাজ্জিকে পাশে চেয়ে সৌরভের সেই ট্যুইটও সাড়া ফেলেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: ইলেক্টোরাল অফিসার ছাড়া কেউ মনোনয়ন যাচাই করেন কীভাবে? উঠছে প্রশ্ন, আত্মঘাতী বিবৃতি সিএবির!
ইলেক্টোরাল অফিসার ছাড়া কেউ মনোনয়ন যাচাই করেন কীভাবে? উঠছে প্রশ্ন, আত্মঘাতী বিবৃতি সিএবির!
Kapil On Vaibhav: বিশেষ প্রতিভা, কিন্তু খুব বেশি... বৈভবকে নিয়ে বড় মন্তব্য করলেন কপিল দেব
বিশেষ প্রতিভা, কিন্তু খুব বেশি... বৈভবকে নিয়ে বড় মন্তব্য করলেন কপিল দেব
Bengal Cricket: সৌরভ-ঘনিষ্ঠ সিএবি কর্তার বিরুদ্ধে আইনি চিঠি, 'যা করেছি ক্রিকেটের স্বার্থে', বলছেন সুরজিৎ
সৌরভ-ঘনিষ্ঠ সিএবি কর্তার বিরুদ্ধে আইনি চিঠি, 'যা করেছি ক্রিকেটের স্বার্থে', বলছেন সুরজিৎ
IND vs AFG: ১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের
১১২ রানে অল আউট আফগানদের দ্বিতীয় ইনিংস, আড়াই দিনে ইনিংস ও ৩০০ রানে টেস্ট জয় ভারতের

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget