এক্সপ্লোর

SA vs NZ: ক্রাইস্টচার্চ টেস্টে ৯৫ রান অল আউট প্রোটিয়া শিবির, ৭ উইকেট হেনরির

SA vs NZ: প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কিউয়ি পেসার ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না প্রোটিয়া শিবির।

ক্রাইস্টচার্চ: ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্রাইস্টচার্চ টেস্টে মুখ থুবড়ে পড়ল প্রোটিয়া ব্যাটিং লাইন আপের। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কিউয়ি পেসার ম্যাট হেনিরর বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না প্রোটিয়া শিবির। ৭ উইকেট তুলে নিলেন তিনি। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্য়ান্ডের অধিনায়ক টম ল্যাথাম। মাত্র ১ রান করেই প্য়াভিলিয়নে ফিরে গেলেন ডিন এলগার। আঘাত হানেন হেনির। সাউদির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক। সেই ধাক্কা থেকে আর প্রত্যাবর্তন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলের ব্যাটিং লাইন আপে ব্যক্তিগত সর্বোচ্চ জুবেইর হামাজার ২৫ রান। এইডেন মার্করম ১৫ ও তেম্বা বাভুমা ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত ৯৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। 

কিউয়ি বোলারদের মধ্যে ১৫ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। বাকিদের মধ্যে ১টি করে উইকেট পান কাইল জেমিসন, টিম সাউদি ও নেইল ওয়াগনার। এদিন বল হাতে প্রথম থেকেই আঘাত হানা শুরু করেছিলেন ম্যাট হেনরি। তাঁকে যোগ্য সঙ্গ দেন টিম সাউদিও। মিডল অর্ডারে কেউই ক্রিজে টিকতে পারেননি। 

জবাবে ব্যাট করতে নেমে একশো রান বোর্ডে তোলার আগে ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড শিবির। ২ ওপেনার ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। ১৫ রান করে ফিরে যান টম ল্যাথাম। তিনি অলিভিয়ারের বলে বোল্ড হয়ে যান। আরেক ওপেনার তরুণ ব্যাটার উইল ইয়ং ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনি মার্কো ইয়েনসেনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান।

আরো পড়ুন: ম্যাচ জিতিয়ে তরুণ এই অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ সূর্যকুমার যাদব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget