এক্সপ্লোর

রুদ্ধশ্বাস ম্যাচে ১০ রানে অস্ট্রেলিয়া বধ দক্ষিণ আফ্রিকার, সেমিফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ভারত। শেষ চারে তাই বিরাট কোহলিদের সামনে চার নম্বরে থাকা নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়ার সামনে আয়োজক দেশ ইংল্যান্ড

ম্যাঞ্চেস্টার: কার্যত নিয়মরক্ষার দুই ম্যাচ। যদিও আম আদমির উৎসাহ ছিল দুই ম্যাচকে ঘিরে। কারণ এই দুই ম্যাচের ওপরই নির্ভর করেছিল বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ। ভারত লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দক্ষিণ আফ্রিকা রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল ভারত। শেষ চারে তাই বিরাট কোহলিদের সামনে চার নম্বরে থাকা নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়ার সামনে আয়োজক দেশ ইংল্যান্ড। শনিবার প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৩২৫/৬। অধিনায়ক ফাফ ডুপ্লেসি ৯৪ বলে ১০০ রান করেন। ৯৭ বলে ৯৫ রান রসি ফান ডার ডাসেনের। জবাবে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি (১১৭ বলে ১২২ রান) ও অ্যালেক্স ক্যারির ঝোড়ো হাফসেঞ্চুরি (৬৯ বলে ৮৫ রান) অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখেছিল। তবে প্রোটিয়া বোলারদের দাপটে শেষ ৬ ওভারে ৫৭ রান দরকার থাকলেও অস্ট্রেলিয়া ৪৭ রান তুলতে সক্ষম হয়। এক বল বাকি থাকতে ৩১৫ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার জয়ে যে বিরাট কোহলিরা খুশি হবেন, জানিয়েছেন ডুপ্লেসি। ম্যাচ শেষ হওয়ার পর প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘ভারত নিশ্চয়ই খুশি হবে আমরা ম্যাচ জেতায়। নিউজিল্যান্ডের ফর্ম পড়তির দিকে। শেষ তিনটি ম্যাচ ভাল খেলেনি। আমি ভারত-ইংল্যান্ড ফাইনাল দেখতে পাচ্ছি। ভারত ও অস্ট্রেলিয়া বড় ম্যাচটে ভাল খেলে। এই দুটো দলের মধ্যে একটা দল ফাইনাল খেলবে বলে মনে হয়।’ সেমিফাইনালে প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ড। অস্ট্রেলিয়া শিবির অবশ্য বেশ আত্মবিশ্বাসী। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত একটা ম্যাচ হবে। এজবাস্টনের পরিবেশও দারুণ থাকবে। বৃহস্পতিবারের ম্যাচের আগে প্রস্তুতিতে জোর দিতে হবে।’ সেমিফাইনালের লাইন আপ: ৯ জুলাই: ভারত বনাম নিউজিল্যান্ড, ওল্ড ট্র্যাফোর্ড (ভারতীয় সময় দুপুর ৩টে) ১১ জুলাই: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন (ভারতীয় সময় দুপুর ৩টে)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget