এক্সপ্লোর

Danushka Gunathilaka Arrested: বিশ্বকাপের মাঝেই যৌন নিগ্রহের অভিযোগে সিডনিতে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার

T20 World Cup 2022: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল লঙ্কা বাহিনী। এবার গ্রেফতার হলেন লঙ্কা ক্রিকেটার।

সিডনি: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) অভিযান শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার। কিন্তু এবার যৌন নিগ্রহের অভিযোগ উঠল শ্রীলঙ্কারই এক ক্রিকেটারের বিরুদ্ধে। লঙ্কা ব্যাটাকর দানুশকা গুণথিলকাকে সিডনি থেকেই গ্রেফতার করা হয়েছে। এবারের টুর্নামেন্টে মাত্র ১টি ম্যাচই খেলেছেন গুণথিলকা। নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। 

 আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় সত্ত্বেও, সেমিফাইনালের টিকিট পাকা করতে আজ শ্রীলঙ্কার ভরসায় ছিল আয়োজক অস্ট্রেলিয়া (Australia)। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়নরা পারলেন না। অজিদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেলল। গ্রুপ ১ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডই পৌঁছল শেষ চারে। ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন অজিরা। ইংল্যান্ডের হয়ে ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দিলেন বেন স্টোকস। তিনি ৪২ রানে অপরাজিত থাকেন।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলের হয়ে ফর্মে থাকা কুশল মেন্ডিস এদিন খুব বেশি রান করতে পারেননি। তিনি মাত্র ১৮ রান করেই সাজঘরে ফেরেন। দলের মিডল অর্ডারেও ভানুকা রাজাপক্ষের ২২ রান বাদে কেউ তেমন রান পাননি। তবে পাথুম নিসাঙ্কা ফের একবার নিজের দক্ষতার পরিচয় দেন। তিনি ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। আগুনে গতিতে ফের একবার বল হাতে নজর কাড়েন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। তিনি ২৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তবে সেট নিসাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন আদিল রশিদ। তিনি চার ওভারে মাত্র ১৬ রান খরচ করেন।

ওপেনারদের ভাল শুরুর পর শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে ইংল্যান্ডের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয় ডি সিলভা দুইটি করে উইকেট পান। ইংল্যান্ড মাত্র ৪৪ রানে ছয় উইকেট হারায়। ম্যাচে শ্রীলঙ্কাও শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটায়। তবে স্টোকস শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয় সুনিশ্চিত করেন। একমাত্র শ্রীলঙ্কা জিতলেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছতে পারত। তবে ইংল্যান্ড এই ম্যাচ জিতে যাওয়ায় অজিদের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হল।

আরও পড়ুন: মেলবোর্নে আজ বৃষ্টিই কি তাল কাটবে রোহিতদের ম্যাচে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget