এক্সপ্লোর

প্রশ্নের মুখে শ্রীলঙ্কার ফাস্ট বোলার শামিন্দা এরাঙ্গার বোলিং অ্যাকশন

চেস্টার-লে-স্ট্রিট: এবার নজরে শ্রীলঙ্কার ফাস্ট বোলার শামিন্দা এরাঙ্গার বোলিং অ্যাকশন। তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক। এমনই রিপোর্ট জমা পড়েছে বলে জানাল আইসিসি। এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে বিপাকে শ্রীলঙ্কা। তারওপর শামিন্দাকে ঘিরে তৈরি হওয়া নয়া অনিশ্চয়তা লঙ্কা-শিবিরে উদ্বেগ আরও বাড়িয়ে দিল। রিভারসাইডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালে শামিন্দার অ্যাকশন ঘিরে সন্দেহ দানা বাঁধে। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ আধিকারিকদের রিপোর্টে ২৯ বছরের শামিন্দার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্ট শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের হাতেও তুলে দেওয়া হয়েছে। রিভারসাইড টেস্টে অবশ্য তেমন কোনও আহামরি পারফরম্যান্স করতে পারেননি শামিন্দা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বোলিং ওপেন করে ২৭ ওভারে ১০০ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। ৯ উইকেটে ৪৯৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র এক ওভার বোলিং করার সুযোগ পান এই ডান হাতি ফাস্ট বোলার। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ৭৯ রান প্রয়োজন ছিল কুকদের। অ্যাকশন নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় আইসিসি-র নিয়ম অনুযায়ী শামিন্দাকে আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে। এর ফল জানার আগে পর্যন্ত তাঁর খেলতে অবশ্য কোনও বাধা নেই। এরফলে আগামী ৯ জুন থেকে লর্ডসে যে তৃতীয় টেস্ট শুরু হবে, তাতে খেলতে পারবেন শামিন্দা। কিন্তু অ্যকশন অবৈধ ঘোষিত হলে ইংল্যান্ডে শ্রীলঙ্কার সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে পারবেন না তিনি। ২০১১-তে অভিষেক শামিন্দার। এখনও পর্যন্ত ১৮ টেস্টে ৫৩ উইকেট পেয়েছেন তিনি।  

সেরা শিরোনাম

India Vs Brazil: ভারতীয় ফুটবলের মক্কায় 'ঘুমন্ত দৈত্য'-এর মুখোমুখি হতে চলেছে সেলেকাওরা, টিকিট বিক্রি শুরু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
ভারতীয় ফুটবলের মক্কায় 'ঘুমন্ত দৈত্য'-এর মুখোমুখি হতে চলেছে সেলেকাওরা, টিকিট বিক্রি শুরু করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
ICC Ranking: আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?
আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?
Indian Cricket: কাল গম্ভীর-লক্ষ্মণ-আগরকরকে নিয়ে বৈঠক বোর্ড কর্তাদের, পারফরম্যান্স ও চোট নিয়ে ঝড় উঠবে?
কাল গম্ভীর-লক্ষ্মণ-আগরকরকে নিয়ে বৈঠক বোর্ড কর্তাদের, পারফরম্যান্স ও চোট নিয়ে ঝড় উঠবে?
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি
ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি

ভিডিও

Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
Kolkata Waterlogged News | নিম্নচাপের জেরে জলমগ্ন গোটা শহর। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি
Food Safety News | অপরিচ্ছন্ন জায়গায় তৈরি হচ্ছে কেক, বিস্কুট, পাঁউরুটি ব্যবহার হচ্ছে ক্ষতিকারক রঙ
Titagarh News | প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Tangra - Big Boss News | ট্যাংরার বিগবস রেস্তোরাঁয় পুরসভার অভিযান। প্রায় ৫০০ কেজি মাছ ও মাংস বাজেয়াপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget