এক্সপ্লোর

‘এখনই শ্রেষ্ঠ সময়’, ইংল্যান্ডের বিরুদ্ধে চারে ঋষভকে খেলানোর পরামর্শ শ্রীকান্তের

সবথেকে দ্রুত ২০ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করা কোহলি ও বল হাতে সামির আগুনে স্পেলে বিপক্ষের রানরেটে ব্রেক লাগানো, দুইয়েরই প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপে এক নম্বর দলের মতোই খেলছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরে নিজের দল নিয়ে এমনই স্বগোতক্তি করেছেন অধিনায়ক বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের তাবড় বোদ্ধারাও মানছেন,  ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই এক নম্বর দলের মতো খেলছে ভারত। প্রতিযোগিতার প্রথম ভাগে ব্যাটিং শো, আর দ্বিতীয় ভাগে বোলিং শো, ভারত দশে দশ। তবে এরপরও কপালে চিন্তার ভাঁজ ফেলছে নম্বর চার।

যে চার নম্বর জায়গায় ২ বছর ধরে রীতিমতো এক্সপেরিমেন্ট করে লোকেশ রাহুলকে ঠিক করা হল, সেই তিনি ওপেন করায় আবার একটা ‘শূন্যস্থান’ তৈরি হয়েছে। শূন্যস্থান এ কারণেই, বিজয় শঙ্কর সুযোগ পেয়েও এখনও পর্যন্ত ‘ব্যর্থ’। শুরুটা ভাল হলেও বড় রান করতে পারছেন না। পাকিস্তান ম্যাচেও না, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও না। এমন অবস্থায় জোরাল হচ্ছে শিখর ধবনের পরিবর্তে সুযোগ পাওয়া ঋষভ পন্থের খেলার সম্ভাবনা। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কৃষ্ণমাচারি  শ্রীকান্ত তো বলেই দিলেন, “আমি ম্যানেজমেন্টে থাকলে ৪ নম্বরে অবশ্যই ঋষভকে খেলাতাম।” ভারতীয় দলকে তাঁর পরামর্শ, “রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানকে খেলাও।”

রবিবার বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। এক বনাম দুইয়ের লড়াই, স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে উন্মাদনা গগনচুম্বী। চলতি বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে ব্রিটিশ দল মেন ইন ব্লু-দের বিরুদ্ধে হারলে কার্যত খাদের কিনারে চলে যাবে। বন্ধ হয়ে যেতে পারে সেমিতে যাওয়ার রাস্তাও। শ্রীকান্ত মনে করছেন, এটাই ঋষভকে সুযোগ দেওয়ার শ্রেষ্ঠ সময়। গত মরশুমে ইংল্যান্ডে ঋষভের পারফর্ম্যান্সকেই তাঁর সুযোগ পাওয়ার কারণ হিসেবে খাড়া করছেন শ্রীকান্ত।  তাঁর মতে টেস্টে ব্রিটিশ দলের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছে ঋষভ। পরিচিত বিপক্ষের বিরুদ্ধে খেলতে নামলে ঋষভ অ্যাডভান্টেজও পাবে।

একই সঙ্গে ওপেনে কেএল রাহুলকে আরও দায়িত্ব নিয়ে খেলার কথা বলছেন প্রাক্তন এই ক্রিকেটার। ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার বলছেন, “কয়েকটা ম্যাচে রোহিত সেভাবে ঝলসে উঠতে পারেনি। সেক্ষেত্রে লোকেশের থেকে প্রত্যাশা আরও বাড়ছে। ওকে বড় স্কোর করে দেখাতে হবে।”

এসবের পরও বিরাট কোহলি ও স্পিডস্টার মহম্মদ সামির প্রশংসা শোনা গেল তাঁর মুখে। সবথেকে দ্রুত ২০ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করা কোহলি ও বল হাতে সামির আগুনে স্পেলে বিপক্ষের রানরেটে ব্রেক লাগানো, দুইয়েরই প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণমাচারি  শ্রীকান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget