News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

হারলেন জকোভিচ, ইউএস ওপেন ওয়ারিঙ্কার

FOLLOW US: 
Share:
নিউ ইয়র্ক: অঘটনের জন্যই চিহ্নিত হয়ে রইল এ বছরের ইউএস ওপেন। মহিলা সিঙ্গলসে সেরেনা উইলিয়ামসের হারের পর পুরুষদের ফাইনালে হেরে গেলেন নোভাক জকোভিচের মত মহাতারকা। সুইজারল্যান্ডের স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কার কাছে হারলেন বিশ্বের ১ নম্বর খেলোয়াড়, খেলার ফল ৬-৭(১), ৬-৪, ৭-৫ ও ৬-৩। ওয়ারিঙ্কার এটিই প্রথম ইউএস ওপেন, এ নিয়ে তৃতীয়বার গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি। চতুর্থ সেটে ৩-১ পিছিয়ে থাকার সময় জকোভিচ কোর্টের ধারে চিকিৎসার জন্য অস্বাভাবিক বেশি সময় নেন। টানা ৬ মিনিট ব্রেক নিয়ে চেয়ার আম্পায়ারের কাছে অভিযোগও করেন ওয়ারিঙ্কা। কিন্তু খেলা শুরু হলে তিনটি ব্রেক পয়েন্ট পেলেও জকোভিচ তা ধরে রাখতে পারেননি। উল্টে সুইস খেলোয়াড় এগিয়ে যান ৪-১ ফলে। ৫-২ পিছিয়ে থাকার সময় ফের চিকিৎসকের সাহায্য নেন সার্বীয় খেলোয়াড়। কিন্তু শেষমেষ ম্যাচটিই হেরে বসেন। টেনিস কোর্টে ২৪বার মুখোমুখি হয়েছেন জকোভিচ-ওয়ারিঙ্কা। রজার ফেডেরারের দেশের তারকা জিতেছেন মাত্র ৫বার। কিন্তু আশ্চর্যভাবে, তাঁর তিনটি গ্র্যান্ডস্লামই এসেছে ফাইনালে জকোভিচকে হারিয়ে। ২০১৪-র অস্ট্রেলীয় ওপেন, ২০১৫-র ফরাসি ওপেন বা এ বছর ইউএস ওপেন-গ্র্যান্ডস্লামের ফাইনালে পেলেই ওয়ারিঙ্কা হয়ে উঠেছেন জকোভিচ সংহারক।    
Published at : 12 Sep 2016 01:58 AM (IST) Tags: us open novak djokovic final

সম্পর্কিত ঘটনা

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

বড় খবর

RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন

RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে