এক্সপ্লোর

T20 World Cup 2026: ফিল্ডিং করার সময় শাহিনের হাঁটুতে চোট, পাক ফাস্ট বোলারের বিশ্বকাপ খেলা নিয়েই তৈরি হল সংশয়

Shaheen Shah Afridi: বিগ ব্য়াশে শাহিনের ফর্ম নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। ব্রিসবেন হিটের হয়ে চার ম্যাচ খেলে শাহিন ৭৬.৫০ গড়ে মাত্র দুইটি উইকেটই নিতে সক্ষম হন।

করাচি: বিগ ব্যাশে এই বছরে একাধিক পাকিস্তান তারকা অংশগ্রহণ করছেন। এঁদের মধ্যে অন্যতম হলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। ব্রিসবেন হিটের হয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিনিধিত্ব করছিলেন তিনি। তবে বিবিএলের (Big Bash League) মাঝপথেই টুর্নামেন্ট ছাড়লেন তিনি, এমনকী তাঁর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে।  

বিগ ব্যাশ লিগে এক ম্যাচ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান শাহিন শাহ আফ্রিদি। তারপরেই তিনি বুধবার দেশে ফিরেছেন। তাঁকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে চোটর চিকিৎসা এবং রিহ্যাবের জন্য লাহৌরে হাই পারফরম্যান্স সেন্টারে ডেকে পাঠানো হয়েছে। এই চোটের পর শাহিনের পরের মাসে ভারত এবং শ্রীলঙ্কা আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও সংশয় তৈরি হয়েছে।

এই প্রথম নয়, অতীতেও কিন্তু হাঁটুর চোটে শাহিনকে কাবু হতে হয়েছে। ২০২১-২০২২ সালের একটা লম্বা সময় তিনি হাঁটুর চোট এবং তারপর অস্ত্রোপচারের জন্য মাঠের বাইরেই ছিলেন। এবার তিনি নিজের প্রথম বিগ ব্যাশ মরশুমে খেলতে গিয়ে চোট পেলেন শাহিন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা এবং তাঁদের শাহিনকে চোট সারিয়ে উঠতে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শের পরেই পিসিবি তারকা ফাস্ট বোলারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। শাহিনের চোট ঠিক কতটা গুরুতর এবং তাঁর চোট সারাতে কতটা সময় লাগতে পারে, তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলের সঙ্গে শাহিনের সাক্ষাতের পরেই জানা যাবে।

হাঁটুর চোটের কারণে বিগ ব্যাশ থেকে মাঝপথে ছিটকে গিয়ে শাহিন নিজেও হতাশ। সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে তিনি লেখেনও। বিগ ব্যাশের প্রকাশিত এক বিবৃতিতে শাহিন জানান, 'আমি ব্রিসবেনের হয়ে খেলাটা খুবই উপভোগ করছিলাম। আমিই খুব দুঃখিত যে দলের সঙ্গে মরশুমটা শেষ করতে পারলাম না। আশি করছি আমি দ্রুতই আবার মাঠে ফিরতে পারব।' 

প্রসঙ্গত উল্লেখ্য বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে পাকিস্তান। ৭ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ়। শাহিনকে অবশ্য সেই সিরিজ়ে পাকিস্তান দলে নেওয়া হয়নি। বিগ ব্য়াশেও শাহিনের ফর্ম নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। ব্রিসবেন হিটের হয়ে চার ম্যাচ খেলে শাহিন ৭৬.৫০ গড়ে মাত্র দুইটি উইকেটই নিতে সক্ষম হন। নিজের প্রথম বিগ ব্যাশ ম্যাচেই দুইটি কোমরের উপর ফুলটস বল করায় শাহিনকে বোলিং করা থেকে নিষেধ করা হয়। শাহিনের বিশ্বকাপে খেলা নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিলই। এই চোটের পরে তাঁর মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে সংশয় আরও বাড়লই বটে। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget