এক্সপ্লোর

আসন্ন ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ঢুকলেন ফকনার, ছিটকে গেলেন স্টার্ক

মেলবোর্ন: আগামী মাসে ভারতে একদিনের সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরে এলেন জেমস ফকনার ও নাথান কুল্টার-নাইল। তবে, চোটের কারণে বাদ পড়লেন মিচেল স্টার্ক।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে ভারতে পাঁচটি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষিত দলে ঠাঁই পেয়েছেন অল-রাউন্ডার অ্যাশ্টন অ্যাগার ও হিল্টন কার্টরাইট।

২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ফকনার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন। ২৭ বছরের এই ক্রিকেটার ৬৭ একদিনের ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন।

প্রধান নির্বাচক ট্রেভর হন্স জানান, ফকনার একদিনের বিশেষজ্ঞ। পাশাপাশি, ভারতীয় উপ-মহাদেশের পরিবেশ তাঁর ভাল চেনা। বিশেষ করে, গত শ্রীলঙ্কা সফরে ভাল পারফর্ম করেছেন তিনি।

পাশাপাশি, ২৯ বছরের কুল্টার-নাইলকে একদিনের পাশাপাশি টি-২০ দলের জন্যও বাছা হয়েছে। গত কয়েক বছর ধরেই বিভিন্ন চোটের কারণে দলে অনিয়মতি হয়ে পড়েছেন তিনি। মাত্র ১৬ একদিনের ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ২৭টি।

হন্স জানান, নাথানের ফলে দলের বোলিং বিভাগে বৈচিত্র্য আসবে। তাছাড়া গত আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফর্ম করেছেন। ফলে, আগামী সফরেও তিনি ভাল করার চেষ্টা করবেন বলে আশা করাই যায়।

অন্যদিকে, গত জুন মাসে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক, মোজেস হেনরিক্স, ক্রিস লিন, জন হেস্টিংস ও জেমস প্যাটিনসন। সকলেই চোটের জন্য বাদ পড়েছেন।

সেরা শিরোনাম

Jay Shah: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
Syed Mushtaq Ali T20: হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
Indian Football Team: ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের
ক্রিকেটে জয়, তবে ফ্রেন্ডলি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ফুটবলে হার ভারতের
Suryakumar Yadav: উপেক্ষার জবাব একের পর এক ভয়ঙ্কর ইনিংসে! কলকাতায় ২৯ বলে ৮২ রানের প্রলয় সূর্যকুমারের
উপেক্ষার জবাব একের পর এক ভয়ঙ্কর ইনিংসে! কলকাতায় ২৯ বলে ৮২ রানের প্রলয় সূর্যকুমারের

ভিডিও

Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget