এক্সপ্লোর

গতিবেগ ১৪০ কিমি প্রতি ঘণ্টা, বল সোজা এসে লাগল রুটের অ্যাবডমিনাল গার্ডে! (দেখুন ভিডিও)

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড।

ম্যাঞ্চেস্টার: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচ বাঁচাতে লড়ছে ইংল্যান্ড। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে জিতে সিরিজে ২-১-এ এগিয়ে থাকতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। স্টিভ স্মিথের দ্বিশতরানের দৌলতে আগে থেকেই ভাল জায়গায় পৌঁছছে অস্ট্রেলিয়া। ৪৯৭ রানের বড় স্কোরের সামনে প্রথম ইনিংসে ৩০১ রান করে ব্রিটিশ দল। অজিদের আগুনে বোলিংয়ের সামনে ৭১ রান করেন জো রুট। খেলেন ১৬৮ ডেলিভারি। ম্যাচের তৃতীয় দিনে মূলত তাঁর এবং ব্রিটিশ ওপেনার ররি বার্নসের পারফর্ম্যান্সের কারণেই লড়াইয়ে থাকে ইংল্যান্ড। শুক্রবার অজি আক্রমণের সামলাতে গিয়ে বড় আঘাতের থেকে রক্ষাও পান রুট। ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আসা মিচেল স্টার্কের ডেলিভারিতে পরাস্ত হয়ে আঘাত পান ব্রিটিশ অধিনায়ক। বল সোজা এসে লাগে তাঁর অ্যাবডমিনাল গার্ডে। পরে দেখা যায়, সেই গার্ড একেবারে মাঝখান থেকে দু ভাগ হয়ে গিয়েছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। উল্লেখ্য, অজি আগ্রাসনের সামনে প্রথম ইনিংসে লড়াকু ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই আউট হয়ে ফেরেন জো রুট। তাঁর উইকেট নেন প্যাট কামিন্স। ওল্ড ট্র্যাফোর্ডের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের পর এখনও পর্যন্ত ৩৯ ওভারের খেলা বাকি। জিততে হলে ব্রিটিশদের করতে হবে আরও ২১৭ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার চাই মাত্র ৪ উইকেট।

সেরা শিরোনাম

Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
NZ vs IND: ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও
ইচ্ছা করেই বারংবার আকাশ দীপকে আঘাত করার চেষ্টা? ভাইরাল কিউয়ি ফাস্ট ফোলারের অডিও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget