এক্সপ্লোর

সব ফর্ম্যাটে স্টিভ স্মিথই সেরা ব্যাটসম্যান, দাবি ফিঞ্চের

বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকেই সেরা ব্যাটসম্যান বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই পয়লা নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

লন্ডন: বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকেই সেরা ব্যাটসম্যান বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই পয়লা নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ শিবিরে এভাবেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন অজি অধিনায়ক। স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রত্যাবর্তনে কী পরিবর্তন হয়েছে, এই প্রশ্নের উত্তরে ফিঞ্চ বলেছেন, বিশ্বমানের প্লেয়াররা দলে ফিরে এলে যে খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না এবং অতীতে একদিনের ক্রিকেট যারা খুব ভালো খেলেছে, তাদের পক্ষে কিছুটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি মনে করি, আমার মতে তিনটি ফর্ম্যাটেই স্মিথ বিশ্বের সেরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে দলের ইনিংসের হাল ধরেছিলেন স্মিথ। এ ব্যাপারে অজি অধিনায়ক বলেছেন, পরিস্থিতি অনুযায়ী কীভাবে পরিকল্পনা কষতে হয়, তা বিশ্বের সেরা ব্যাটসম্যান দেখিয়ে দিয়েছেন। ভারতীয় বোলার জসপ্রিত বুমরাহ সংক্রান্ত প্রশ্নেরও উত্তর দিয়েছেন ফিঞ্চ। তিনি বলেছেন, আমি মনে করে দলের সবাই মানসিক ও টেকনিক্যাল দিক থেকে প্রস্তুত হয়েই মাঠে নামবে। ফিঞ্চ বলেছেন, পরিস্থিতি অনুযায়ী টেকনিকের দিক থেকে কয়েকজন দ্রুত পরিবর্তন করতে পারেন। কোন ধরনের বোলিং হচ্ছে, তার ওপর ভিত্তি করে প্রায় কয়েকটা বল অন্তর স্মিথ টেকনিক বদল করে বলে মনে হয়। এ রকম শক্তি আমার নেই। और जाने: কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনির মোকাবিলা করাটা একটা বড় চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছেন ফিঞ্চ। ফিঞ্চ বলেছেন, কোহলিকে শুরুতেই ফেরানোর চেষ্টা করতে হবে। একবার থিতু হয়ে গেলে তাঁকে ফেরানো মুশকিল। রোহিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অজি অধিনায়ক বলছেন, শিখর ধবন ও ধোনিকে নিয়েও সতর্ক থাকতে হবে। ফিঞ্চ বলেছেন, শুধুমাত্র কোহলি ও রোহিতের কথা মাথায় রাখলেই হবে না। কারণ, শিখব ধবনেরও আমাদের বিরুদ্ধে দারুণ সাফল্য রয়েছে। অস্ট্রেলিয়ায় ওকে ফেরাতে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। ভারত যখন সমস্যায় পড়েছিল, তখন সেখান থেকে দলকে টেনে তুলেছিলেন তিনি এবং একেবারে শেষপর্যন্ত ব্যাট করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget