এক্সপ্লোর

Big Bash League 2022: বিগ ব্যাশে অংশ নিতে পারছেন না স্মিথ, কিন্তু কেন?

Big Bash League 2022: কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে যাওয়ায় প্রাক্তন অজি অধিনায়ক আবেদন করেছিলেন যাতে পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে খেলতে পারেন তিনি।

সিডনি: বিগ ব্যাশে খেলতে পারবেন না স্টিভ স্মিথ। তার আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলেন স্মিথ। অ্যাশেজে দেশের হয়ে খেলার দায়িত্ব পালন করার জন্য এবারের বিগ ব্যাশে শুরু থেকে ছিলেন না তিনি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে যাওয়ায় প্রাক্তন অজি অধিনায়ক আবেদন করেছিলেন যাতে পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে খেলতে পারেন তিনি। কিন্তু বাকি ফ্র্যাঞ্চাইজিদের সম্মতি না থাকায় কোভিড পরিস্থিতিতে স্মিথকে দলে নিতে পারছে না সিডনি সিক্সার্স। 

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি নিয়ম চালু করেছিল। সেক্ষেত্রে একটি লোকাল রিপ্লেসমেন্ট প্লেয়ার পুল তৈরি করা হয়েছিল। সেই পুলের মধ্যে যে যে প্লেয়ার রয়েছেন, তাঁদের কোনো প্রয়োজনে লিগের মাঝে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিতে পারবে। কিন্তু স্মিথ সেই পুলের অংশ ছিলেন না। ফলে লিগে তিনি খেলতে পারবেন না।

এদিকে স্মিথকে না পেয়ে হতাশ সিডনি সিক্সার্সের অধিনায়ক মোজেস হেনরিক্স। তিনি বলেন, ''বিশ্বের সেরা একজন প্লেয়ারকে  বিগ ব্যাশে আপনি পাচ্ছেন। আপনি একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক পেয়েছেন। বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন ও। স্মিথকে পাওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি অনেক টাকা খরচ করে। কিন্তু শেষ পর্যন্ত এমন হলে তা খুব খারাপ লাগে।''

 

উল্লেখ্য, কোভিড (COVID) আক্রান্তর সংস্পর্শে আসার জেরে অ্যাশেজে অ্যাডিলেড টেস্ট (Adelaide Test match) থেকে ছিটকে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। অধিনায়ককে ছাড়াই ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নামতে হয়েছিল অস্ট্রেলিয়াকে (Australia)। কামিন্সের জায়গায় অধিনায়কত্ব করেছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। সিরিজও ৪-০ তে জিতে নেয় অজিরা। স্টিভ স্মিথ বল বিকৃতি কাণ্ডের পর জাতীয় দলের হয়ে প্রথমবার নেতৃত্ব দিলেন অ্যাডিলেডে। 

সেরা শিরোনাম

WTC Final: কলম্বো টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ভারতের এখন কী করণীয়?
কলম্বো টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ভারতের এখন কী করণীয়?
Indian Cricket Team: লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড
লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড
Gautam Gambhir: 'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget