এক্সপ্লোর

Ishwar Pandey: অবসর নিয়েই ধোনিকে নিশানা, কী বললেন ঈশ্বর পাণ্ডে?

Iswar Pandey On MS Dhoni: ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বর পাণ্ডে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেও খেলেছেন। সেখানেই ধোনির নেতৃত্বে খেলেছেন তিনি। 

মুম্বই: ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঈশ্বর পাণ্ডে (Ishwar Pandey)। আর অবসরের পরই এবার মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) দিকে নিশানা করছেন ডানহাতি তারকা পেসার। মধ্যপ্রদেশের (Madhya pradesh) জার্সিতে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বর পাণ্ডে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেও খেলেছেন। সেখানেই ধোনির নেতৃত্বে খেলেছেন তিনি। 

কী বলছেন ঈশ্বর পাণ্ডে?

এক সাক্ষাৎকারে এই পেসার বলেন, ''ধোনি যদি আমাকে সুযোগ দিতেন, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত। সেই সময় আমার ২৩-২৪ বছর বয়স ছিল। আমার ফিটনেসও দুর্দান্ত ছিল। যদি সেই সময় ভারতের হয়ে খেলার সুযোগ পেতাম, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত।''

ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ২০১৩/১৪-য় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। তারপরে এশিয়া কাপ স্কোয়াডেও রাখা হয়েছিল তারকাকে। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে শিকে ছেড়েনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishwar pandey (@ishwar22)

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ঈশ্বর পাণ্ডে লিখেছেন, ''আধুনিক ক্রিকেটের গ্রেট বিরাট কোহলি, এমএস ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং, ঈশান্ত শর্মা, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা দারুণ অভিজ্ঞতা হয়ে রইল। কিংবদন্তি সচিন স্যারের বিরুদ্ধে খেলাটাও অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা। শৈশব থেকে ওঁকে দেখে অনুপ্রাণিত হয়েছি। ক্রিকেট আমার কাছে সবকিছু। কোনওভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভাল লাগবে। আমার সমস্ত ফ্যান এবং শুভানুকাঙ্খীদের ধন্যবাদ জানাতে চাই। এভাবেই আমাকে ভালবেসে সমর্থন করে যান আপনারা। সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।''

আরও পড়ুন: নেতৃত্বে নবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান স্কোয়াড ঘোষণা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget